বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:১৮
৩৪৯
টানা দরপতনের বৃত্তে আটকে গেছে দেশের শেয়ারবাজার। প্রতিদিনেই লেনদেন অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমছে। সেইসঙ্গে কমছে মূল্যসূচক। পাশাপাশি কমে এসেছে লেনদেনের গতিও।
গত কয়েক কার্যদিবসের মতো সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও (১৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ফলে দুই বাজারেই কমেছে প্রধান মূল্যসূচক। এর মাধ্যমে টানা ছয় কার্যদিবস শেয়ারবাজারে দরপতন হলো।
মূল্যসূচক কমার পাশাপাশি দুই বাজারেই কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে লেনদেন কমে ৮০০ কোটি টাকার ঘরে চলে এসেছে। লেনদেন ও অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমলেও ডিএসইতে বেড়েছে বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত সূচক।
দিনের লেনদেন শেষে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমলেও এদিন লেনদেনের শুরুর চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে লেনদেন শুরু হওয়ায় প্রথম মিনিটেই ডিএসইর প্রধান সূচক ১৫ পয়েন্ট বেড়ে যায়।
অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার ধারা অব্যাহত থাকায় লেনদেনের একপর্যায়ে ডিএসইর প্রধান সূচক বাড়ে ২৯ পয়েন্ট। লেনদেনের প্রথম আড়াই ঘণ্টা বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার ধারা অব্যাহত থাকে।
তবে দুপুর সাড়ে ১২টার পর থেকে বাজারের চিত্র বদলে যেতে থাকে। দাম বাড়ার তালিকা থেকে একের পর এক প্রতিষ্ঠান দাম কমার তালিকায় চলে আসতে থাকে। লেনদেনের শেষ ঘণ্টায় এ প্রবণতা আরও বাড়ে। ফলে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার মাধ্যমে দিনের লেনদেন শেষ হয়।
দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে ৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ২৪৫টির। আর ৫২টির দাম অপরিবর্তিত রয়েছে।
অধিকাংশ প্রতিষ্ঠানের দাম কমায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট কমে ৬ হাজার ২৫৮ পয়েন্টে নেমে গেছে। এর মাধ্যমে টানা ছয় কার্যদিবসের পতনে ডিএসইর প্রধান মূল্যসূচক কমলো ১৮৮ পয়েন্ট। এর আগে ১০ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক বাড়ে ৩৬৮ পয়েন্ট।
অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩১ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট কমে ১ হাজার ৩৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।
প্রধান মূল্যসূচক কমার পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে লেনদেন হয়েছে ৮১৮ কোটি ৫৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯২৪ কোটি ৭৩ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ১০৪ কোটি ১৫ লাখ টাকা।
এ লেনদেনে সব থেকে বেশি অবদান রেখেছে ওরিয়ন ইনফিউশের শেয়ার। কোম্পানিটির ৪১ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেস্ট হোল্ডিংয়ের ৩৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৯ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং সিরামিক।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- আফতাব অটোমোবাইল, মুন্নু ফেব্রিক্স, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, লাভেলো আইসক্রিম, বাংলাদেশ শিপিং করপোরেশন, সিটি জেনারেল ইন্স্যুরেন্স এবং জেমিনি সি ফুড।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৯৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৬১টির এবং ২১টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৯ কোটি ৩৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ২৯ কোটি ১৩ লাখ টাকা।
সুত্র জাগো
লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন তিন চিকিৎসকের পদায়ন
ভোলায় সিরাতুন্নবী (সা.) মাহফিল রাসূল (সা.)-এর আদর্শে আলোকিত জীবন গড়ার আহ্বান
মনপুরায় পুলিশের অভিযানে দুই মাদককারবারি গ্রেফতার
মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ
অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি
বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
টেকসই উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টিতে বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য : ড. তিতুমীর
সারাদেশে খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে : ত্রাণমন্ত্রী
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত