বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:৩৮
৪০৯
সশস্ত্র বাহিনীতে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বিমান বাহিনীর কর্মকর্তা, বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদের ৩৮ জনকে পদক প্রদান করা হয়েছে।
আজ বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক প্রাপ্তদের মাঝে পদক বিতরণ করেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২০১৩ সালে প্রণীত নীতিমালা অনুসারে বিমান বাহিনীতে কর্মরত কর্মকর্তা, বিমানসেনা এবং এমওডিসি (এয়ার) সদস্যের মাঝে প্রতি বছর সর্বোচ্চ ৪০টি শান্তিকালীন পদক প্রদানের বিধান রয়েছে। এবার অনুষ্ঠানে বিমান বাহিনী সদস্যদের মাঝে সর্বমোট ৩৮টি শান্তিকালীন পদক প্রদান করা হয়।
পদক হস্তান্তর শেষে বক্তৃতাকালে বিমান বাহিনী প্রধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি কিলো ফ্লাইটের সদস্যবৃন্দসহ সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
তিনি আরো বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি ও প্রশংসনীয় কাজের প্রতি অধিকতর উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের মূল্যায়নস্বরূপ ২০১৩ সালে শান্তিকালীন পদক প্রবর্তন করা হয়।
বিমান বাহিনী প্রধান পদক প্রাপ্ত সদস্যদের অভিনন্দন জানান এবং আশাবাদ ব্যক্ত করেন তাদের এই সম্মাননা, বিশেষ ভূমিকার স্বীকৃতি অন্যদের মাঝে অনুপ্রেরণা সৃষ্টি করবে। এসময় অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণ, বাবিবা ঘাঁটি বাশার, বাবিবা ঘাঁটি বঙ্গবন্ধু ও বিমান সদর (ইউ) এর এয়ার অধিনায়কগণ, বিমান সদরের পরিচালকগণ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিমানসেনা এবং অসামরিক সদস্যগণ উপস্থিত ছিলেন।
সুত্র বাসস
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত