অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৮ই জুলাই ২০২৬ | ২৪শে আষাঢ় ১৪৩৩

প্রতিবন্ধী ব্যাক্তিরা পরিশ্রমী ও দায়িত্বশীল : পলক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৩২

remove_red_eye

২৮৭

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রতিবন্ধী ব্যাক্তিরা পরিশ্রমী। সুস্থ স্বাভাবিক তরুণ-তরুণীদের চেয়ে প্রতিবন্ধী ব্যাক্তিরা বেশি মনোযোগ দিয়ে দায়িত্বশীলতার সাথে কর্মক্ষেত্রে সেবা প্রদান করছে।
তিনি বলেন, প্রতিবন্ধীরা আমাদের ভাই-বোন, তাদেরকে সুযোগ দিতে হবে। প্রতিবন্ধীরা তাদের শ্রম, মেধা ও দায়িত্বশীলতা দিয়ে অন্যান্যদের চেয়ে বেশি এগিয়ে থাকবে।
আজ রাজধানীর আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরোর অফিস ভবনে প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে ক্ষমতায়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে আয়োজিত চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
২০১৫ সাল থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর উদ্যোগে এই মেলা আয়োজন করা হচ্ছে। এই আয়োজনের সহযোগিতায় আছে সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি) এবং এনজিও বিষয়ক ব্যুরো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরো এর মহাপরিচালক (গ্রেড-১) মো. সাইদুর রহমান এবং সিএসআইডি এর নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিসি এর প্রশিক্ষণ ও উন্নয়ন বিভাগের পরিচালক মো. গোলাম সারওয়ার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিসি এর নির্বাহী পরিচালক (গ্রেড-১) রণজিৎ কুমার।
প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, শারীরিক প্রতিবন্ধকতা ও বিশেষভাবে সক্ষমদের মধ্যে বৈষম্য দূর করতে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। আমাদের দেশের কোন প্রতিবন্ধী ছেলে মেয়েরা ঘরে বসে থাকবে না। তারা পরিবার বা দেশের বোঝা হবে না। প্রতিবন্ধীদের একটু সহযোগিতা এবং সুযোগ দিলে তারা দেশের সম্পদ হয়ে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার নেতৃত্ব দিবে।
প্রতিবন্ধীদের জন্য উদ্যোক্তা মেলার আয়োজন করা হবে উল্লেখ করে তিনি বলেন, প্রতিবন্ধীদের জন্য শুধু চাকরির মেলা নয়, প্রতিবন্ধীরা উদ্যোক্তা হয়ে আরও হাজার হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করবে। ঘরে বসেই যেনো প্রতিবন্ধীরা দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ নিতে পারেন সেজন্য "এম্পোরিয়া (বসঢ়ড়ৎরধ.নপপ.মড়া.নফ)” পোর্টাল ব্যবহারে আহ্বান জানান তিনি। একই সময়ে তিনি এনজিওগুলোতেও যেনো প্রতিবন্ধীদের চাকরি দেয়া হয় সেজন্য এনজিও ব্যুরোর মহাপরিচালককে অনুরোধ জানান।

সুত্র বাসস

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

আরও...