বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৯ই ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:৫১
৪৪৩
রমজানকে সামনে রেখে অবৈধভাবে চাল, ডাল, সয়াবিন তেল ও ছোলাসহ নিত্যপণ্য মজুতের অভিযোগে অভিযান চালিয়েছে র্যাব-৩।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ডেমরার সারুলিয়া বাজার, ট্যাংরা, সিরাজ উদ্দিন রোডের ডগাইর বাঁশের পুলপাড়া ও সাধুর মাঠে এই অভিযান চালানো হয়। বিকেল থেকে চলা অভিযান চলে রাত ১০টায় পর্যন্ত। এ সময় পাঁচটি প্রতিষ্ঠানকে সাড়ে সাত লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জাগো নিউজকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে এবং আসন্ন রমজানকে সামনে রেখে অবৈধ গুদামজাতকরণের দায়ে পাচঁটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
এদের মধ্যে তিন হাজার ১০০ বস্তা চাল মজুতের অভিযোগে মেসার্স মক্কা মদিনা রাইস এজেন্সিকে তিন লাখ টাকা, ২৪ মেট্রিক টন চাল মজুতের অভিযোগে মেসার্স মা রাইস এজেন্সিকে ৫০ হাজার টাকা, ৮ হাজার ৪০০ কেজি চাল, ৪ হাজার ৮০০ কেজি আটা, ৬ হাজার লিটার সয়াবিন তেল, ডাল ও ছোলা এক হাজার কেজি এবং এক হাজার ৫০ কেজি চিনি মজুতের অভিযোগে বিসমিল্লাহ জেনারেল স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ১০ হাজার ১৭০ লিটার তেল মজুতের অভিযোগে আল-ফারাবি ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৫০ হাজার টাকা এবং ৮০ টন ডাল ও ময়দা, ১৬ হাজার ৯৩২ লিটার তেল মজুতের অভিযোগে বাবুল ট্রেডার্সকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, নিত্যপণ্যের অবৈধ মজুত ঠেকাতে র্যাব এখন থেকে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করবে।
সুত্র জাগো
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত