অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩

কোনো রোহিঙ্গাকে প্রবেশ করতে দেওয়া হবে না: ওবায়দুল কাদের

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:০৬

remove_red_eye

৩৭৯

কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, রোহিঙ্গাদের নতুন করে অনুপ্রবেশের ক্ষেত্রে আগের মতো উদারতা দেখাবে না বাংলাদেশ।

বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে বুধবার (৭ ফেব্রুয়ারি) বনানীতে সেতুভবনে আয়োজিত সংবাদ সম্মলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মিয়ানমারের সঙ্গে যারা জড়িত, বিশেষ করে চীন ও ভারতের সঙ্গে কথা হচ্ছে। চীনের সঙ্গে কথা বলা হবে, পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে আছেন, সেখানেও কথা উঠবে। এর আগে অজিত দোভাল এ ব্যাপারে কথা বলে গেছেন।

তিনি বলেন, মিয়ানমারের সংকটের কারণে তাদের বর্ডার গার্ড পুলিশের সদস্যসহ ৩ শতাধিক সেনা সদস্য বাংলাদেশে প্রবেশ করেছেন। ঢাকায় নিয়োজিত মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে। তিনি বলেছেন, যারা বাংলাদেশে প্রবেশ করেছেন তাদের ফেরত নেবে মিয়ানমার।

বর্তমান সরকার অনির্বাচিত সরকার। এ কারণে  মিয়ানমারের ছোড়া গুলিত দুজন নিহত হওয়া ও তাদের লোকজন বাংলাদেশে প্রবেশ করার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না, বিএনপির এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সকল আন্দোলনে ব্যর্থ হওয়া, নির্বাচনে অংশ না নেওয়ার পর তারা এখন হতাশার মধ্যে আছে। এখন তাদের কথা বলার অন্য কোনো বিষয় নেই। এই হতাশা থেকে বিএনপি আবোল তাবোল বকছে। তাদের এ কথার জবাব দেওয়ার মতো সময় আমার কাছে নেই।

সুত্র বাংলা নিউজ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক

ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে

চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আরও...