অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উচ্চশিক্ষা কার্যক্রম ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:০৪

remove_red_eye

৩৪৭

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উচ্চশিক্ষা কার্যক্রম ঢেলে সাজাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি  আহ্বান জানিয়েছেন ।
আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে  উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে একথা জানান। 
এ সময় বিশ্ববিদ্যালয়ের আচার্য সাহাবুদ্দিন বলেন, উচ্চশিক্ষাকে অর্থবহ করতে হলে গবেষণার প্রতি জোর দিতে হবে।
তথ্য প্রযুক্তির বৈপ্লবিক উন্নয়নের ফলে বিশ্ব পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে  শিক্ষার্থীদেরকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপ্রধান বলেন, আন্তর্জাতিক পরিম-লে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা  তুলে ধরতে কারিকুলামসহ সার্বিক শিক্ষা কার্যক্রম ঢেলে সাজাতে হবে।    
ঢাকা বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে একটি মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে। 
তিনি বলেন, এটি তিন ধাপে ১৫ বছরে বাস্তবায়ন করা হবে এবং এর ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আবাসিকসহ অবকাঠামো উন্নয়নে ব্যাপক পরিবর্তন আসবে। 
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক

ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে

আরও...