অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩


ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯

remove_red_eye

৩৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক: মা ইলিশ সংরক্ষণে ভোলায় চলমান অভিযানে জেলার সাত উপজেলায় ১৬টি অভিযান পরিচালনা করেছে মৎস্য বিভাগ। অভিযানে প্রায় ৩৬ হাজার মিটার নিষিদ্ধ জাল ও প্রায় ২০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

জেলা মৎস্য বিভাগ আজ বৃহস্পতিবার ৮ অক্টোবরের চূড়ান্ত এক প্রতিবেদনে জানিয়েছে, ভোলা জেলায় মৎস্য বিভাগের অভিযানের আওতায় চারটি অবতরণ কেন্দ্র, ৪০টি মাছঘাট, ৭০টি আড়ত ও ৩৬টি বাজার পরিদর্শন করা হয়। এ সময় প্রায় ৩৬ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা করা হয়েছে। এসব জালের আনুমানিক মূল্য প্রায় ১১ লাখ ৮ হাজার টাকা ।

একই সঙ্গে ৪ জনকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ও একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এ অভিযানে কাউকে আটক করা হয় নি। মৎস্য বিভাগ জানিয়েছে, মা ইলিশের প্রজনন ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদী, মাছঘাট ও বাজারে অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞার সময়ে ইলিশ ধরা, পরিবহন, সংরক্ষণ, বিক্রি ও বাজারজাত থেকে বিরত থাকতে জেলেদের প্রতি আহ্বান জানানো হয়েছে।