বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৮ই অক্টোবর ২০২৬ সকাল ০৯:১৫
৩
বাংলার কণ্ঠ ডেস্ক : বরিশালে তরুণ উদ্যোক্তা, ওস্তাদ ও শিক্ষানবিশ নির্বাচনের লক্ষ্যে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত ‘রেইজ’ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ সভার আয়োজন করে।
বুধবার কাউনিয়া সরকারি কলেজের হলরুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জিজেইউএসের অতিরিক্ত পরিচালক (মাইক্রোফাইন্যান্স) ও রেইজ প্রকল্পের ফোকাল পার্সন মো. জাহিদুর রহমান এবং প্রকল্প সমন্বয়কারী শারমিন আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন জিজেইউএসের জেলা ইনচার্জ জালিজ মাহমুদ, এরিয়া ইনচার্জ মো. বশির আহমেদ, প্রকল্প কর্মকর্তা পঙ্কজ কুমার সরকার ও খোকন মিয়া। সভাটি সঞ্চালনা করেন আবদুল হাই জিন্নাহ।
সভায় বক্তারা রেইজ প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম ও অংশগ্রহণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে তরুণ উদ্যোক্তা, ওস্তাদ ও শিক্ষানবিশ নির্বাচনের প্রক্রিয়া, প্রয়োজনীয় যোগ্যতা এবং প্রকল্পের আওতায় সংশ্লিষ্টদের সুযোগ-সুবিধা সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়। বক্তারা বলেন, দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ ও বাস্তবভিত্তিক শিক্ষার সুযোগ গুরুত্বপূর্ণ। অভিজ্ঞ ওস্তাদের সঙ্গে শিক্ষানবিশদের সম্পৃক্ত করে হাতে-কলমে দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা রেইজ প্রকল্পের অন্যতম লক্ষ্য। পরে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। সংশ্লিষ্টরা অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তরুণ উদ্যোক্তা, ওস্তাদ ও শিক্ষানবিশ নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ভোলায় জেলেদের মাঝে চাল বিতরণ শুরু
লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ
লালমোহনে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত