বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:২৫
৪৫৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সবাই পতিত জমিতে শাক-সবজি চাষ করছে। এজন্য ইউক্রেন-রাশিয়া ও ইসরায়েল-ফিলিস্তিনির যুদ্ধে কঠিন সময়েও দেশে খাদ্য ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নগর কৃষিমেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সবসময় বলে আসছেন এক ইঞ্চি জায়গাও ফাঁকা রাখবেন না। সব জায়গায় সবজি উৎপাদন করুন। আমরা কিন্তু এর ফল পেয়েছি। প্রধানমন্ত্রীর এ নির্দেশনায় সবাই মনোযোগ দিয়েছে। কৃষিতে কীভাবে বাম্পার ফলন করতে হবে, কোনো জায়গা যেন অনাবাদি না থাকে সেই। সেজন্য আমাদের খাদ্য ঘাটতি নেই। খাদ্য ঘাটতি যদি থাকতো, তাহলে আমরা কী অবস্থায় পড়তাম তা আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন।
তিনি বলেন, আমার গিন্নিও ছাদ বাগান করে। সে মাঝে মধ্যে সুন্দর আম আমাকে উপহার দেয়, আসলে খুব মিষ্টি হয়। কিছুদিন আগে দেখি গাছগুলো মরে গেছে। আমি তাকে নতুন করে গাছ লাগাতে বললাম। আমি যেখানেই যাই এটা খেয়াল রাখি; কোনো জায়গা যেন অনাবাদী না থাকে, অন্তত সবজির চাষ যেন হয়।
মন্ত্রী বলেন, একজন বললেন ছাদে মাছ পালন করছেন। ছাদে যদি সুইমিংপুল থাকতে পারে, তাহলে মাছের খামার হবে না কেন। আমাদের জমি কমতে থাকলেও, উৎসাহ কিন্তু কমেনি। কীভাবে স্বাবলম্বী হবো, কীভাবে আরও এগিয়ে যাব সেটাই আমাদের চিন্তা। সেজন্যই আমরা এগিয়ে যাচ্ছি।
সুত্র জাগো
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত