অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৫শে জুলাই ২০২৬ | ১০ই শ্রাবণ ১৪৩৩

রাতের তাপমাত্রা বাড়বে : অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:২১

remove_red_eye

৪৯০

সারাদেশে রাতের তাপমাত্রা বাড়বে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে- আজ মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল ও ভোলা জেলাসহ ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।
এছাড়া, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যস্থানে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন চলাচল অস্থায়ীভাবে ব্যহত হতে পারে।
অন্যদিকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাঠাকাছি বাংলাদেশের উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে- যার বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪১ মিনিটে।
এদিকে মঙ্গলবার ফরিদপুর অঞ্চলসহস খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যস্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এরফলে অভ্যন্তরীণ নৌপরিবহন চলাচল ব্যাহত হতে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে  এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তি থাকতে পারে।
বুধবার এর  আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যস্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন চলাচল ব্যাহত হতে পারে। এছাড়া রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা কমতে পারে।
বর্ধিত পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এই সময়ের প্রথম দিকে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

সুত্র বাসস

কে হচ্ছেন ২৩তম রাষ্ট্রপতি?

কে হচ্ছেন ২৩তম রাষ্ট্রপতি?

বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন সংসদ এলাকায়

বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন সংসদ এলাকায়

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা : তথ্যমন্ত্রী

বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা : তথ্যমন্ত্রী

গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন ‌‘সময় বলে দেবে’: আইনমন্ত্রী

পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন ‌‘সময় বলে দেবে’: আইনমন্ত্রী

রাষ্ট্রপতি পদে মনোনয়নের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি পদে মনোনয়নের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল

রোববার স্মৃতিসৌধ ও জিয়া-খালেদার সমাধিতে শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

রোববার স্মৃতিসৌধ ও জিয়া-খালেদার সমাধিতে শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

সংগ্রামের ৩৬ দিন :  অনেকের কাছেই জুলাইয়ের সেই স্মৃতি এখনো জীবন্ত

সংগ্রামের ৩৬ দিন : অনেকের কাছেই জুলাইয়ের সেই স্মৃতি এখনো জীবন্ত

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

আরও...