অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩

‘বুককিপিং এন্ড একাউন্টিং’ প্রশিক্ষণ দেবে বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই)

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:২১

remove_red_eye

২৯০

দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যবস্থাপক, কর্মকর্তা বা আগ্রহী উদ্যোক্তাদের জন্য এক সপ্তাহব্যাপী “বুককিপিং এন্ড একাউন্টিং” শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর প্রতিষ্ঠান বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই)।
বিসিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অফিস নির্বাহী, শিল্পমালিক ও এ বিষয়ে ক্যারিয়ার গঠনে আগ্রহীদের হিসাবরক্ষণ বিষয়ে জ্ঞান বৃদ্ধি ও দক্ষতা উন্নয়ন এবং হিসাবের ভুলত্রুটি রোধসহ শুদ্ধভাবে নিট মুনাফা নির্ণয় ও ব্যবসায়ের আর্থিক অবস্থা বিশ্লেষণপূর্বক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে তোলার উদ্দেশ্যে এ প্রশিক্ষণ কোর্সটি প্রণয়ন করা হয়েছে।
প্রশিক্ষণ কোর্সটি আগামী ১৭ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত চলবে। বিটিআই ১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত ৫০ হাজারের অধিক প্রশিক্ষণার্থী তথা সম্ভাবনাময় উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে। প্রশিক্ষণ কোর্সটিতে স্বশরীরে উপস্থিত থেকে এবং ভার্চুয়ালি (অনলাইনে) অংশগ্রহণ করা যাবে। স্বশরীরে উপস্থিত থেকে অংশ নিতে ইচ্ছুক অংশগ্রহণকারীদের জন্য কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা এবং অনলাইনে অংশগ্রহণকারীদের জন্য এক হাজার টাকা।
আগ্রহী প্রশিক্ষণার্থীদের আগামী ১৭ ডিসেম্বর সকাল ৯.০০ টার মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। কোর্স সমন্বয়কারী মো. আশিকুর রহমান জয়, সহকারী অনুষদ সদস্য, মোবাইল: ০১৬৮২-৩৪০৯৪২ (বিকাশ) এর মাধ্যমে কোর্স ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। প্রশিক্ষণ কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত নম্বরে যোগাযোগ করা যেতে পারে। আরও বিস্তারিত জানতে মো. কামরুল আহসান, কোর্স পরিচালক, মোবাইল: ০১৮৪৭-৩০৬৫৬০ বা প্রকৌশলী মো. শফিকুল আলম, অধ্যক্ষ, বিটিআই, ফোন: ৮৯৩৩৬৬১ (অফিস) বরাবর যোগাযোগ করা যেতে পারে।
সফলভাবে কোর্স সমাপ্তির পর সম্ভাবনাময় যোগ্য প্রশিক্ষণার্থীদের বিসিকের নিজস্ব তহবিল এবং কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ প্রদানে সহায়তা করা হবে।

সুত্র বাসস

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক

ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে

আরও...