অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩


নির্বাচন ভন্ডুলে ‘ আন্তর্জাতিক’ ষড়যন্ত্র করা হচ্ছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই নভেম্বর ২০২৩ বিকাল ০৫:৪৮

remove_red_eye

৩২৬

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুল করতে ‘ আন্তর্জাতিক’ ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আবার নতুন করে বিদেশী বেনিয়াদের, সাম্রাজ্যবাদী শক্তির খপ্পরে পড়ে বাংলাদেশে সন্ত্রাসবাদ কায়েম করা হচ্ছে। কিন্তু তবে তা হতে দেয়া হবেনা।
প্রতিমন্ত্রী রোববার দিনাজপুরের বিরল সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবলীগ আয়োজিত যুব ও তারুণ্যের সমাবেশে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুল করতে গভীর ষড়যন্ত্র হচ্ছে। অবরোধ দেয়া হচ্ছে, এই অবরোধ বাংলার মানুষ মানে না।’  কেউ নির্বাচন ভন্ডুল করতে পারবে না। সব জায়গায় একই স্লোগান, নৌকা। নৌকা।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সাম্রাজ্যবাদী শক্তিরা বাংলাদেশকে আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া, ইরাক বানাতে চায়। ওই দেশগুলোতে যে অবস্থা এখন সেরকম অবস্থা এদেশেও তৈরী করতে চায়। আমরা দেখেছি, মানবতা যখন মুখ থুবড়ে পড়েছে, ওই ফিলিস্তিনে নারী-শিশুদের হত্যা করার মধ্য দিয়ে। কিন্তু সেখানে মানবতার কথা বলা হয় না। এদেশে এসে মানবতার কথা বলা হয়।
তিনি বলেন, ‘আমাদের মুক্তিযোদ্ধারা এককালে সাম্রাজ্যবাদী শক্তিকে পরাজিত করেছে। সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতাকে পরাজিত করেছে। সেই পরাজিত শক্তি আবার বাংলাদেশে ছোবল মারতে চায়। বাংলাদেশকে কলোনীতে পরিণত করতে চায়। এটা হতে দেয়া যাবে না।
২০১৪ সালে নির্বাচন বানচাল করার জন্য স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান পুড়িয়ে দেয়া হয়েছিল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সড়কের গাছ কেটে ফেলা হলো, বাংলাদেশকে সন্ত্রাসের জনপদ তৈরীর চেষ্টা করা হলো। আমরা দেখলাম, খালেদা জিয়া ২০১৫ সালে ৯৩ দিন হরতাল অবরোধ দিয়ে দেশের কৃষকদের হত্যা করার চেষ্টা করেছিল। কিন্তু তার বিরুদ্ধে দেশের মানুষ দাঁড়িয়েছিল, সেই অবরোধ সফল হয়নি।
বাংলাদেশ বদলে গেছে উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আজকে যুবকরা, তরুণরা মনে করে, বাংলাদেশ শেখ হাসিনার কাছে নিরাপদ। তারা নিজেদের কর্মক্ষম করে গড়ে তুলতে নিজেদের তৈরী করছে।
বিরল উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র সবুজার সিদ্দিকি সাগর, সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

সুত্র বাসস





ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...