অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

আগুন সন্ত্রাস করে উন্নয়ন ব্যাহত করা যাবে না: এনামুল হক শামীম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:০৮

remove_red_eye

২৫২

বিএনপি’র উদ্দেশ্যে পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, আগুন সন্ত্রাস করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না। দেশ বিরোধী ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী বিএনপিকে এদেশের মানুষ প্রত্যাখান করেছে।
আজ রোববার শরীয়তপুরের নড়িয়ায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপমন্ত্রী বলেন, বিএনপি জামায়াতের দুঃশাসনের কথা এদেশের মানুষ ভুলেনি। সেনা ছাউনীতে জন্ম নেয়া বিএনপি এখন গণতন্ত্রের কথা বলে। রাজাকার-যুদ্ধাপরাধীদের গাড়িতে জাতীয় পতাকা দেয়া বিএনপি এখন গনতন্ত্রের কথা বলে। তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।
নৌকা স্বাধীনতার প্রতিক, উন্নয়নের প্রতিক-এমনটি উল্লেখ করে উপমন্ত্রী বলেন, নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় আনার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই তিন মেয়াদে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশ বিশে^ মাথা উচু করে দাঁড়িয়েছে। 
এনামুল হক শামীম বলেন, বাংলাদেশের মানুষ একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। বিদেশের পলাতক তারেক রহমানরা এদেশের মানুষের জন্য বিপদজনক। তাই আগামী নির্বাচনেও এদেশের মানুষ জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনবে। 
এসময় শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ঐতিহ্যবাহী মুলফৎগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্সে “বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. এ হান্নান আজাদ” ভবন, চাকধ উচ্চ বিদ্যালয়ে “বিজয় ৭১” ভবনের উদ্বোধন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঘড়িষার ইউনিয়নের বাংলা বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা করেন উপমন্ত্রী।
এসময় তাঁর সঙ্গে ছিলেন আওয়ামীলীগের  কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি উপ কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র  বৈদ্য, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন প্রমূখ।

সুত্র বাসস
 
আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

আরও...