বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:০৮
৪৩৬
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমান সরকার দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা গরিববান্ধব প্রধানমন্ত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন।
মন্ত্রী আজ মঙ্গলবার নওগাঁর সাপাহারে খঞ্জনপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিরন্টি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ‘বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত জনগণের সাথে’ এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, শেখ হাসিনার সরকার ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন। গ্রামে কিংবা শহরে বিদ্যুৎ সংযোগ নাই এমন বাড়ি খুঁজে পাওয়া দুষ্কর। দলমত নির্বিশেষে সকল মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে সরকার। বিএনপি-জামায়াত করে বলে কাউকে বিদ্যুৎ এর সুবিধা থেকে বঞ্চিত করা হয়নি। সরকারের প্রচেষ্টা ছিল বলেই উন্নয়ন তৃণমূল পর্যায়ে পৌঁছেছে। উন্নয়নের ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়নও টেকসই হবে।
তিনি আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল শক্তিই কৃষি। জাতীয় আয়ের সিংহভাগ আসে এই কৃষি থেকে। চাষাবাদ পদ্ধতিকে আরো আধুনিকায়ন এবং উৎপাদনশীল করার লক্ষ্যমাত্রা নিয়ে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে। সরকার ভর্তুকি মূল্যে সার, ট্রাক্টর ও সেচসহ নানা প্রণোদনা দিয়ে আধুনিক চাষাবাদে উদ্বুদ্ধ করছে বলেও মন্ত্রী উল্লেখ করেন।
শিরন্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমিনুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাহজাহান হোসেন।
সুত্র বাসস
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত