অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩

ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা জোরদার : বিজিবি মোতায়েন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:২৬

remove_red_eye

৪২৬

বিএনপি ও জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নেমেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি সদস্যরা মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল দিচেছ। বিজিবির বিশেষায়িত র‌্যাপিড এ্যাকশন টিমের (র‌্যাট) সদস্যরা রাজধানীতে মোতায়েন রয়েছে।
সোমবার দিবাগত রাত থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় টহল দিচ্ছে বিজিবি সদস্যরা।
রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিজিবি সদস্যরা মঙ্গলবার সকাল থেকে র‌্যাট সদস্যদের ঢাকার সচিবালয় ও আশপাশের এলাকায় টহল দিতে দেখা গেছে। এছাড়া ধানমন্ডি, পল্টন, গুলিস্থান ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বিজিবি টহল দিচ্ছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, বিএনপি ও জামায়াতের অবরোধকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
চলাচল বা পণ্য পরিবহনে কোথাও বাধা দেওয়া হলে অথবা বিশৃঙ্খলা ঠেকাতে কাজ করবে বিজিবি। বিশেষ করে মহাসড়ক ও রেলপথের নিরাপত্তায় বাড়তি নজর দেওয়া হচ্ছে।
এদিকে, আজ মঙ্গলবার থেকে টানা তিন দিন দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌ-পথে অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি-জামায়াত। মঙ্গলবার অবরোধের প্রথম দিন সকাল থেকে রাজধানীর মোড়ে মোড়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়তি নিরাপত্তা দেয়া হচ্ছে। চেকপোস্ট বসিয়ে কাজ করতে দেখা গেছে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের। নাশকতা ঠেকাতে র‌্যাব, পুলিশ, আনসার গোয়েন্দাদের পাশাপাশি রাত থেকেই সারা দেশে টহল দিচ্ছে বিজিবি। সকালেও রাজধানীর বিভিন্ন সড়কে তাদের টহল দিতে দেখা গেছে। 
উল্লেখ্য,  গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ঘিরে সংঘর্ষ, হামলা, নেতাকর্মীদের গ্রেফতার, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতাকর্মী গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানির প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী অবরোধ কর্মসূচি ডেকেছে বিএনপি-জামাত।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...