বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:২০
৩৬৯
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে মৎস্য উৎপাদনে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ।
আজ রোববার মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর সমাপ্তি উপলক্ষ্যে রাজধানীর কুড়িল লেকে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম এ কথা বলেন।
ডিএনসিসি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ভিশনারি লিডার। প্রধানমন্ত্রীর ভিশনারি নেতৃত্বে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ প্রথম স্থানে রয়েছে। অন্যান্য মাছ চাষেও সাফল্য অর্জন করে চলেছে। প্রধানমন্ত্রী নির্মাণ করে দিয়েছেন পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে।
মেয়র আরও বলেন, ঢাকা শহরে অনেকগুলো লেক রয়েছে। মৎস্য অধিদপ্তরের সহায়তায় গুলশান, বনানী ও বারিধারা লেকের পানির মান পরীক্ষা করে দেখেছি লেকগুলো মাছ চাষের জন্য অনুপযোগী। এসব লেকে পয়ঃবর্জ্যের ফলে পানি দূষিত। বারিধারা, গুলশান এলাকার জমির দাম অনেক বেশি। এখানে প্রতিটি বাড়িতে লাখ লাখ টাকা খরচ করে জেনারেটর, এসি এসব লাগানো হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় কোন বাড়িতে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার জন্য স্যানিটেশন সিস্টেম নাই। সবাই পয়ঃবর্জ্যের সংযোগ সারফেস ড্রেনে দিয়ে লেকের পানি দূষিত করছে। বিষাক্ত অ্যামোনিয়ার ফলে লেকগুলোতে মাছ চাষ করা যাচ্ছে না। বরং মশার চাষ হচ্ছে।
কাউন্সিলরদের নির্দেশ দিয়ে মেয়র বলেন, ‘‘আপনারা নিজ নিজ এলাকার ভবনগুলোর পয়ঃবর্জ্যের সংযোগ ড্রেনে দেওয়া বন্ধ করতে পদক্ষেপ নিবেন। এলাকাবাসীর সাথে কথা বলেন। আমাদের সিটি কর্পোরেশনের টিম বাড়ি বাড়ি গিয়ে পয়ঃবর্জ্যের লাইন পরিদর্শন করছে। পয়ঃবর্জ্যের লাইন ড্রেনে বা খালে পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।'
কুড়িল লেকে পয়ঃবর্জ্যের সংযোগ নেই বলে এখানে মাছ চাষ করা সম্ভব হচ্ছে উল্লেখ করে মেয়র বলেন, কুড়িল লেককে একটি মডেল লেকে পরিণত করা হবে। এখানে সবার জন্য ফিশিং করার সুযোগ থাকবে। তবে শুধু কুড়িল লেক নয়। পর্যায়ক্রমে গুলশান, বনানী ও বারিধারা লেকেও মাছ চাষ করা হবে।
উল্লেখ্য, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে আজ রোববার কুড়িল লেকে ৩০০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এখানে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ এই ৪ প্রজাতির মাছের পোনা রয়েছে।
ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা বি.এম. মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের পরিচালক সৈয়দ মো. আলমগীর, ডিএনসিসির ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ইসহাক মিয়া, সংরক্ষিত নারী কাউন্সিলর হাছিনা বারী চৌধুরী এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী প্রমুখ।
সুত্র বাসস
চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা
ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ
চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত
চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর
ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র
ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ
মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা
তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪
স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান
৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক