অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

দুর্যোগ ও দুর্ঘটনা রোধে ফায়ার সার্ভিসের ভূমিকা প্রশংসনীয় : ডেপুটি স্পিকার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:২০

remove_red_eye

২৬৫

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি  স্পিকার মো. শামসুল হক টুকু, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে। উন্নয়নের সাথে সাথে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বহুমুখী কার্যক্রম গ্রহণ করেছে সরকার। দুর্যোগ ও দুর্ঘটনা রোধে ফায়ার সার্ভিসের ভূমিকা প্রশংসনীয়। 
আজ শনিবার পাবনার  ঈশ্বরদীতে ‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ প্রতিপাদ্যে ‘রূপপুর গ্রীনসিটি মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। 
এসময় তিনি বেলুন উড়িয়ে সুসজ্জিত ফায়ার সার্ভিস স্টেশন ভবনটির উদ্বোধন করেন।
শামসুল হক টুকু আরো বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল গ্রাম হবে শহর। সেই স্বপ্ন পূরণে নিরলস কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা। দুর্যোগ প্রতিরোধ ও দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি কমাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জনকল্যাণে নিজেদের জীবন বাজি রেখে কাজ করে। এর পাশাপাশি বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কাজে তাদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। তাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য সরকার পর্যাপ্ত সরঞ্জামাদি ও আধুনিক স্টেশন নির্মাণ করছে। 
ফায়ার সার্ভিসের বিভাগীয় উপপরিচালক ওহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, প্রকল্প পরিচালক উপসচিব মো. শহীদ আতাহার হোসেন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইছহাক আলী মালিথা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরিফ প্রমুখ বক্তব্য রাখেন।

সুত্র বাসস

একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন

একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন

বিনিয়োগ আকর্ষণে সরকারের ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ

বিনিয়োগ আকর্ষণে সরকারের ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : ড. মঈন খান

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : ড. মঈন খান

নিষিদ্ধ দলের কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না: ডিবিপ্রধান

নিষিদ্ধ দলের কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না: ডিবিপ্রধান

পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ

পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ

রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

৭ নভেম্বর সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি

৭ নভেম্বর সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

আরও...