অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৫শে জুলাই ২০২৬ | ১০ই শ্রাবণ ১৪৩৩

দেশের অধিকাংশ স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:৪৯

remove_red_eye

৩৯২

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।   
পূর্বাভাসে আরো বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গা এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকাল ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রংপুরে সর্বোচ্চ ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নিকলি, সৈয়দপুরসহ দেশের বিভিন্ন স্থানে অল্প বৃষ্টিপাত হয়েছে।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, রাজশাহীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং কক্সবাজার সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস।
পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়, পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
আজ ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৩ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৫মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৩ মিনিটে।

সুত্র বাসস

কে হচ্ছেন ২৩তম রাষ্ট্রপতি?

কে হচ্ছেন ২৩তম রাষ্ট্রপতি?

বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন সংসদ এলাকায়

বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন সংসদ এলাকায়

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা : তথ্যমন্ত্রী

বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা : তথ্যমন্ত্রী

গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন ‌‘সময় বলে দেবে’: আইনমন্ত্রী

পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন ‌‘সময় বলে দেবে’: আইনমন্ত্রী

রাষ্ট্রপতি পদে মনোনয়নের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি পদে মনোনয়নের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল

রোববার স্মৃতিসৌধ ও জিয়া-খালেদার সমাধিতে শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

রোববার স্মৃতিসৌধ ও জিয়া-খালেদার সমাধিতে শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

সংগ্রামের ৩৬ দিন :  অনেকের কাছেই জুলাইয়ের সেই স্মৃতি এখনো জীবন্ত

সংগ্রামের ৩৬ দিন : অনেকের কাছেই জুলাইয়ের সেই স্মৃতি এখনো জীবন্ত

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

আরও...