অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ | ৮ই আশ্বিন ১৪৩৩

দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৪৩

remove_red_eye

৪১২

দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা,বরিশাল ও চট্টগ্রাম  বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়,  সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
গতকালের সর্বোচ্চ  তাপমাত্রা রাজশাহীতে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস  ও আজকের সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবানে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান,পাঞ্জাব, হরিয়ানা, বিহার, উত্তর প্রদেশ,মধ্যপ্রদেশ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি  থেকে প্রবল অবস্থায় রয়েছে।
আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ১৭ মিনিটে।

সুত্র বাসস

দৌলতখানে যৌতুক না দেওয়ায় গৃহবধূকে এসিড নিক্ষেপে ঝলসে দেওয়ার অভিযোগ

দৌলতখানে যৌতুক না দেওয়ায় গৃহবধূকে এসিড নিক্ষেপে ঝলসে দেওয়ার অভিযোগ

ভোলায় জেলা পুলিশের আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা সভা

ভোলায় জেলা পুলিশের আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা সভা

চরফ্যাশনে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভোলায় পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ভোলায় পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম আর নেই

ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম আর নেই

ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান

ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা

ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আরও...