অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ | ৮ই আশ্বিন ১৪৩৩

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই জুন ২০২৩ সন্ধ্যা ০৬:০৫

remove_red_eye

৩৯৬

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
রাজশাহী, পাবনা ও বগুড়া জেলা সমুহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। খুলনা বিভাগসহ রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং টাঙ্গাইল, ফরিদপুর ও দিনাজপুর জেলাসমুহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
রাজশাহী ও খুলনা বিভাগের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া দেশের অন্যত্র তা সামান্য হ্রাস পেতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৮৭ শতাংশ।
পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, একই সময়ে তাপমাত্রা ক্রমশ হ্রাস পেতে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনি¤œ তাপমাত্রা থকবে শ্রীমঙ্গলে ২২ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।

সুত্র বাসস

দৌলতখানে যৌতুক না দেওয়ায় গৃহবধূকে এসিড নিক্ষেপে ঝলসে দেওয়ার অভিযোগ

দৌলতখানে যৌতুক না দেওয়ায় গৃহবধূকে এসিড নিক্ষেপে ঝলসে দেওয়ার অভিযোগ

ভোলায় জেলা পুলিশের আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা সভা

ভোলায় জেলা পুলিশের আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা সভা

চরফ্যাশনে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভোলায় পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ভোলায় পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম আর নেই

ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম আর নেই

ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান

ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা

ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আরও...