অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ | ৮ই আশ্বিন ১৪৩৩

দেশের কোথাও কোথাও ভারি বৃষ্টি হতে পারে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই জুন ২০২৩ বিকাল ০৩:৫০

remove_red_eye

৪৪৮

মৌসুমী বায়ুর প্রভাবে দেশের কোথাও কোথাও আজ ভারি বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশে বিস্তার লাভ করেছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
আজ সোমবার সকাল হইতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সীতাকুন্ডে সর্বোচ্চ ১১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া তেঁতুলিয়ায় ১১৩, সিলেটে ৭৬, সন্দ্বীপে ৪৮, কুতুবদিয়ায় ৩৪, কক্সবাজারে ৩১, মাইজদীকোর্টে ২৬ ও ডিমলায় ২৫ মিলিমিটার বৃষ্টি হয় বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
এদিকে রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময় তাপমাত্রা বাড়তে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং  আজ সোমবার সর্বনিম্ন তাপমাত্রা কুতুবদিয়ায় ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
ঢাকায় আজ দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।
সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৪৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ১০ মিনিট।

সুত্র বাসস

ভোলায় পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ভোলায় পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম আর নেই

ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম আর নেই

ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান

ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা

ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আরও...