অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ | ৪ঠা আশ্বিন ১৪৩৩

জলবায়ু স্মার্ট কৃষিপ্রযুক্তি সম্প্রসারণে ২৫৬ কোটি দেবে এডিবি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২৩ দুপুর ১২:৪২

remove_red_eye

৭০৭

জলবায়ু স্মার্ট কৃষিপ্রযুক্তির মাধ্যমে বন্যা সহিষ্ণু ফসল উৎপাদন ব্যবস্থার প্রবর্তন করা ও টেকসই পদ্ধতি এবং প্রযুক্তি অনুশীলন করা হবে। এর মাধ্যমে ফসলের নিবিড়করণ, বহুমুখীকরণ, উন্নত সেচ ও যান্ত্রিকীকরণে কৃষি উৎপাদন বাড়ানো যাবে। ‘ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্টের (এফআরইএপি) আওতায় এমন উদ্যোগ নেওয়া হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ৩০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে। এ প্রকল্পে ২৫৬ কোটি টাকা ঋণ দেবে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রকল্পটি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠায় ডিএই। এরই মধ্যে একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। জানুয়ারি ২০২৩ থেকে মার্চ ২০২৬ সাল মেয়াদে দেশের চারটি বিভাগের সাতটি জেলার ৬৫টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

প্রধান কার্যক্রম
১৩০টি সোলার সেচ সিস্টেম, ৪৫৫টি বারিড পাইপ স্থাপন, ১৩০টি ড্রিপ সেচ সিস্টেম, ২টি ডাবল লিফটিং সেচ সিস্টেম, ৫টি এগ্রিকালচার মাল্টিপারপাস সেন্টার নির্মাণ। ৮ হাজার ৮২টি কৃষি যন্ত্রপাতি বিতরণ, ৭৬ হাজার ৯৩০টি প্রযুক্তি সম্প্রসারণ প্রদর্শনীর ব্যবস্থা করা, ৭৫টি কৃষিপ্রযুক্তি মেলা করা হবে। ৪ হাজার ৯৫০টি কৃষক গ্রুপ গঠন, পুরাতন গ্রুপ পুনর্গঠন ও ওরিয়েন্টেশন, একটি জাতীয় কর্মশালা ও ১৪টি আঞ্চলিক/জেলা কর্মশালা, হবিগঞ্জে একটি কৃষক প্রশিক্ষণকেন্দ্র কাম/অফিস ভবন নির্মাণ, ৫ হাজার ৮৫০ ব্যাচ কৃষকের দক্ষতা উন্নয়ন, ৫০ ব্যাচ উদ্যোক্তা প্রশিক্ষণ দেওয়া হবে।

পরিকল্পনা কমিশনের মতামত
দেশের হাওর অধ্যুষিত এবং আকস্মিক বন্যা প্রবণ এলাকায় জলবায়ু পরিবর্তনজনিত ফসল, জীবিকার ক্ষতি ও ঝুঁকি হ্রাস করতে অভিঘাত সহিষ্ণু এবং অভিযোজনমূলক কৃষিপ্রযুক্তি ও চাষ পদ্ধতি সম্প্রসারণে প্রকল্পটি ইতিবাচক ভূমিকা রাখবে।

সুত্র জাগো

লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন তিন চিকিৎসকের পদায়ন

লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন তিন চিকিৎসকের পদায়ন

ভোলায় সিরাতুন্নবী (সা.) মাহফিল রাসূল (সা.)-এর আদর্শে আলোকিত জীবন গড়ার আহ্বান

ভোলায় সিরাতুন্নবী (সা.) মাহফিল রাসূল (সা.)-এর আদর্শে আলোকিত জীবন গড়ার আহ্বান

মনপুরায় পুলিশের অভিযানে দুই মাদককারবারি গ্রেফতার

মনপুরায় পুলিশের অভিযানে দুই মাদককারবারি গ্রেফতার

মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ

মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ

অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী

অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

টেকসই উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টিতে বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য : ড. তিতুমীর

টেকসই উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টিতে বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য : ড. তিতুমীর

সারাদেশে খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে : ত্রাণমন্ত্রী

সারাদেশে খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে : ত্রাণমন্ত্রী

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা

আরও...