অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ৯ই মে ২০২৬ | ২৫শে বৈশাখ ১৪৩৩

শবে বরাতের রাতে নিজ ঘরে পুড়ে মরলেন ছেলে-মেয়ে ও মা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই মার্চ ২০২৩ রাত ০৮:৩৮

remove_red_eye

২৬৫

নাটোরের বড়াইগ্রামের খাকসা উত্তরপাড়া গ্রামে নিজ ঘরে আগুনে পুড়ে দুই সন্তানসহ মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী অলি বকস (৩৫) ও প্রতিবেশী আনোয়ার হোসেনকে (৩৫) মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোমা আক্তার (৩০), তার দুই সন্তান অনিয়া আক্তার (১০) ও ছেলে অমর বকস (৪)।

জানা যায়, সিলিন্ডারের গ্যাস ঘরে ছড়িয়ে পড়ার পর সোমা রান্নার জন্য আগুন জ্বালাতে গেলে সেই আগুন চারদিকে ছড়িয়ে যায় এবং বসতবাড়িসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোমিন আলী জানান, শবে বরাতের রাত হওয়ায় ওই গ্রামের অধিকাংশ পুরুষ মসজিদে নামাজ আদায় করছিলেন। যার ফলে আগুন লাগলেও তাৎক্ষণিক তা নেভানোর জন্য লোকজন পাওয়া যায়নি এবং এর ফলে আগুন ভয়াবহ আকার ধারণ করে।

খবর পেয়ে নাটোর ও বনপাড়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নেভায়। সংবাদ পেয়ে ওই রাতেই জেলা প্রশাসক শামীম আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. মারিয়াম খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিকসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নেন। এ সময় মরদেহ দাফনের জন্য জেলা প্রশাসক নগদ ২০ হাজার টাকা দেন। এছাড়া ঘর তৈরিসহ অন্যান্য সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।

সুত্র জাগো

সাহিত্যের সবক্ষেত্রে রবীন্দ্রনাথের বিচরণ ছিল দৃঢ়: মির্জা ফখরুল

সাহিত্যের সবক্ষেত্রে রবীন্দ্রনাথের বিচরণ ছিল দৃঢ়: মির্জা ফখরুল

খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন ফখরুল-তামিম-ফাতেমাসহ ১৫ জন

খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন ফখরুল-তামিম-ফাতেমাসহ ১৫ জন

শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন : শিক্ষামন্ত্রী

শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন : শিক্ষামন্ত্রী

আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী

আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী

জন্ম ও মৃত্যু নিবন্ধন অধিকার রাষ্ট্রীয় ব্যবস্থাপনার অন্যতম ভিত্তি

জন্ম ও মৃত্যু নিবন্ধন অধিকার রাষ্ট্রীয় ব্যবস্থাপনার অন্যতম ভিত্তি

জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান

জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশের সংযোগে অগ্রগণ্য প্রতীকী ব্যক্তিত্ব

রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশের সংযোগে অগ্রগণ্য প্রতীকী ব্যক্তিত্ব

বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী

বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী

ভোলায় নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪

ভোলায় নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪

আরও...