অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৫শে আশ্বিন ১৪৩৩


শাহ আলমগীর সাংবাদিক সমাজের অনুসরণীয় ব্যক্তিত্ব ছিলেন: ড. আরেফিন সিদ্দিক


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:১২

remove_red_eye

৫১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট আন্দোলন ও অধিকার আদায়ে শাহ আলমগীর ছিলেন আপোষহীন নেতা। তিনি সাংবাদিক জগতে ন্যায়পালের ভূমিকায় ছিলেন। 
প্রধান অতিথির বক্তৃতায় ড. আরেফিন সিদ্দিক বলেছেন, সাংবাদিক সমাজ তাদের কর্মদক্ষতা দিয়ে অনেক এগিয়ে গেছেন। এদের মধ্যে শাহ আলমগীর একজন অনুসরণীয় ব্যক্তিত্ব ছিলেন। অতি উচ্চ মাত্রার মানুষ ছিলেন তিনি; মানুষ হতে হলে যে ধরনের মানবিকতা বোধ প্রয়োজন তার এই মানবিকতা বোধের সত্যিকার অর্থেই অতুলনীয় ব্যক্তিত্ব ছিলেন শাহ আলমগীর। তার সঙ্গে বিভিন্ন সময়ে কাজ করার সুযোগ পেয়েছি। সে সময় একবার পিআইবি’তে তিনি আমাকে আমন্ত্রণ জানালেন। সে সময় ও দেখেছি কতটা ন্যায়পরায়ন আর কাজের প্রতি আত্মনিবেদিত ছিলেন তিনি। 
আজ জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি’র উদ্যোগে আয়োজিত ‘শাহ আলমগীর জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ বিতরণ অনুষ্ঠানে ড. আরেফিন এসব কথা বলেন।
বিজেসি’র ট্রাস্টি রাশেদ আহমেদের সঞ্চালনায় ও চেয়ারম্যান রেজোয়ানুল হক রাজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বিএফইউজে’র সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, বিজেসি’র সদস্য সচিব শাকিল আহমেদসহ শাহ আলমগীরের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিশ্রুতিবদ্ধ, অসাম্প্রদায়িক ও কর্মনিষ্ট শাহ আলমগীর নি:স্বার্থভাবে সাংবাদিকতা করে গেছেন। পাশাপাশি আদর্শে অবিচল থাকতে হাতে-কলমে গড়ে তোলা সাংবাদিকদের প্রতিনিয়ত সৎ ও নির্ভিক থাকার পরামর্শ দিয়েছেন। সাংবাদিক সমাজের অংহকারের অনন্য উদাহরণ ছিলেন প্রয়াত সাংবাদিক শাহ আলমগীর।
এবার প্রথমবারের মতো প্রয়াত সাংবাদিক ও ব্রডকাস্ট জার্নালিস্ট-বিজেসি’র প্রতিষ্ঠাতা ন্যায়পাল শাহ আলমগীরের কথা স্মরণে নিয়ে জুরি বোর্ডের বিবেচনায় সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায়  এবং শাহ আলমগীরের আদর্শের পথে যারা চলেছেন, তাদের সামনে দৃষ্টান্ত তুলে ধরার প্রয়াসে ‘শাহ আলমগীর এক্সিলেন্স অ্যাওয়াডর্’ প্রবর্তন করেছে বিজেসি’র পক্ষ থেকে। 
এ বছর জুরি বোর্ডের বিবেচনায় পুরষ্কার পেয়েছেন সাংবাদিক, কলামিষ্ট ও লেখক সৈয়দ বদরুল আহসান। তার পক্ষে পরিবার এই সম্মাননা গ্রহণ করেন।
বদরুল আহসান দ্য নিউ নেশন, দ্যা বাংলাদেশ অবজারভার (বিলুপ্ত), দ্য মর্নিং সান (বিলুপ্ত), নিউজ টুডে, নিউ এইজ, দ্যা ডেইলি স্টার, ডেইলি অবজারভার, সাপ্তাহিক ঢাকা বুরিয়ার ও এশিয়ান এইজ এ কর্মরত ছিলেন।
সম্মাননা হিসেবে নগদ এক লাখ টাকাও ক্রেষ্ট প্রদান করা হয়।

সুত্র বাসস





ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...