অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩

স্মার্ট বাংলাদেশ গড়তে জনগণ আবার শেখ হাসিনাকেই নির্বাচিত করবে : খাদ্যমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:৪৫

remove_red_eye

২৯৭

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনগণের জন্য কাজ করে। তাই, স্মার্ট দেশ গড়তে জনগণ আবার শেখ হাসিনাকেই নির্বাচিত করবে। যারা আগুন সন্ত্রাস করে, জনগণের সম্পদ নষ্ট করে, দেশের মানুষ তাদের চায় না।
খাদ্যমন্ত্রী আজ বৃহস্পতিবার নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ১নং নিতপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন। বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস তৈরি করে দিয়েছেন। তাঁদের সন্মানী ভাতা বাড়িয়েছেন। গৃহহীণ মানুষের ঘর তৈরি করে দিয়েছেন। এমন কোন খাত নেই যেখানে প্রধানমন্ত্রীর সাহায্য পৌঁছেনি।’
তিনি প্রধানমন্ত্রীর উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
‘উৎপাদন বাড়াতে এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবেনা’-প্রধানমন্ত্রীর এই আহ্বানে দেশের কৃষকরা ইতোমধ্যে সাড়া দিয়েছেন এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এবছর সরিষার বাম্পার ফলন হয়েছে। কৃষকের জন্য সরকার ভর্তুকি মূল্যে সার দিচ্ছে। বিনামূল্যে বীজ ও কৃষি উপকরণ দিচ্ছে। কৃষকবান্ধব সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে দেশে খাদ্য সংকট হয়নি, ভবিষ্যতেও হবেও না।
সাধন চন্দ্র মজুমদার বলেন, ২০০৮ সালে সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলস কাজ করছেন। রাস্তাঘাট, স্কুল-কলেজসহ অবকাঠামো নির্মাণের মাধ্যমে জনগণের জীবনমান উন্নত করেছেন। পদ্মা সেতু নিজেদের টাকায় করে তিনি দেখিয়েছেন বাঙালি পারে, শেখ হাসিনা পারেন। শেখ হাসিনার স্বপ্নের ফলে বাংলাদেশ ডিজিটাল হয়েছে। নাগরিকরা ডিজিটাল সেবা ঘরে বসেই পাচ্ছেন।
নিতপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাতন বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: মোফাজ্জল হোসেন মোল্লা, পোরশা উপেজলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য প্রকৌশলী তৃণা মজুমদার বক্তৃতা করেন।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...