অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩

সাউথ সাউথ কো-অপারেশন বিষয়ে মন্ত্রী পর্যায়ে ফোরাম প্রতিষ্ঠার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:৫৪

remove_red_eye

৩১৪

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গতকাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে ‘সাউথ সাউথ কো-অপারেশন আরো জোরদারে ‘মন্ত্রী পর্যায়ে একটি নতুন ফোরাম প্রতিষ্ঠার প্রস্তাবের বিষয়ে’ উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
বৈঠকে, আর্জেন্টিনা, চীন, কিউবা, মিশর, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মালাউই, মরক্কো, নেপাল, ফিলিপাইন, রুয়ান্ডা, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, সলোমন দীপপুঞ্জ, থাইল্যান্ড, উজবেকিস্তান, ভিয়েতনাম এবং সংযুক্ত আরব আমিরাতের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। শনিবার ঢাকায় প্রাপ্ত এক সরকারি তথ্য বিবরণীতে এ সংবাদ জানানো হয়। 
পররাষ্ট্রমন্ত্রী এ ফোরাম প্রতিষ্ঠার বিষয়ে তাঁর প্রস্তাব পুনর্ব্যক্ত করে বলেন, এই মুহুর্তে সাউথ সাউথ কো-অপারেশনে মন্ত্রী পর্যায়ের কোন প্লাটফর্ম নেই। এ ফোরামের মাধ্যমে নিয়মিতভাবে গ্লে¬াবাল সাউথের সদস্য রাষ্ট্রগুলো তাদের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করার সুযোগ পাবে। 
তিনি বলেন, ‘আমি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি, জাতিসংঘের মহাসচিব এবং গ্লোবাল সাউথের বেশ কয়েকজন মন্ত্রীর কাছ থেকে এ প্রস্তাবে খুবই আশাব্যঞ্জক সমর্থন পেয়েছি’। 
পররাষ্ট্রমন্ত্রী এ ফোরাম প্রতিষ্ঠার প্রস্তাব ত্বরান্বিত করতে এ বছরের যেকোনো সুবিধাজনক সময়ে বাংলাদেশে ফোরামের মন্ত্রী পর্যায়ের প্রথম বৈঠক আয়োজন করার সদিচ্ছাও ব্যক্ত করেন । 
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত বৈঠকটি পরিচালনা করেন। 

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...