বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই জানুয়ারী ২০২৫ রাত ০৮:৩৮
৩৯৭
এইচ আর সুমন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেছেন،বিএনপি ক্ষমাতায় এলে মানুষের মুখে হাসি ফুটবে ও কৃষকদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। মানুষের ইচ্ছা আঙ্কাখার প্রতিফলন ঘটাবে ব্যলট পেপাড়ের মাধ্যমে বিএনপিকে ভোট দিয়ে জয় যুক্ত করাবে ইনশাআল্লাহ ।
সৈরাচারী আওয়ামী লীগ সরকার গত ১৫ বছর দেশের কৃষি খাতকে ধ্বংস করে গেছে। বিদেশ থেকে আমদানির নামে কোটি কোটি টাকা লুটপাট করেছে। এখন সময় এসেছে দেশের কৃষি এবং কৃষকের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে। এজন্য কৃষকদেরকে সংগঠিত হতে হবে। শনিবার বিকালে ভোলা সদর উপজেলার উত্তর বাপ্তা ইউনিয়নের,৫ন বাপ্তা ইউনিয়ন পরিষদ ভোটের ঘর মাঠে অনুষ্ঠিত কৃষক দলের সমাবেশে প্রধান অতিথি গোলাম নবী আলমগীর এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম মিলন, কবির হোসেন,সদস্য ইয়ারুল আলম লিটন, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান আরজু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আলমগীর, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসির আলম চৌধুরী, জাকির হোসেন মনির, মীর রনি, সদর উপজেলা কৃষক দলের সভাপতি মাইনুদ্দিন সাজি,সাধারন সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন,পোরৌ সাধারন সম্পাদক কামরুল হাসান,৫নং বাপ্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল হূদা খোকা, যুগ্ম সম্পাদক বশার চৌধুরী প্রমূখ। উত্তর বাপ্তা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশের শুরুতেই তারেক রহমানের পাঠানো লিখিত বক্তব্য পাঠ করেন উত্তর বাপ্তা ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মোঃ মনির। জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের তৃণমূল কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে তিনমাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন গত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অন্যান্য খাতের মত কৃষি খাতকেও ধ্বংশ করে গেছে। প্রধান অতিথি বলেন তাই কৃষি এবং কৃষকদের সুদিন ফিরিয়ে আনার জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং এর অংগ সংগঠন কাজ করে যাচ্ছে।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত