অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ১১ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:২৩
৩৩৮
রোটারি ক্লাব ও বন্ধু জনের উদ্যোগে
অচিন্ত্য মজুমদার : ভোলায় রোটারি ক্লাব ও বন্ধুজন পরিষদের উদ্যোগে ৮০০ দরিদ্র শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্রসহ নানা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় শহরের নলিনী দাস মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উপকরণ বিতরণ করেন ভোলা বন্ধুজন পরিষদের প্রধান সমন্বয়ক আসিফ আলতাফ। সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্কুল থেকে আসা এসব দরিদ্র শিশু শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্রসহ ২৩টি উপকরণ ও খাদ্যসামগ্রী তুলে দেন তিনি।
এ সময় বন্ধুজন পরিষদের প্রধান সমন্বয়ক আসিফ আলতাফ জানান, প্রতিবছরই তারা আর্থিকভাবে অসচ্ছল এমন পরিবারদেরকে কোন না কোনভাবে সহযোগিতা করে থাকেন। "এ বছরও সেই ধারাবাহিকতায় কিছু রোটারিয়ানরা আমাদের সাথে কাজ করার ইচ্ছা পোষণ করেন। তাদের নিয়ে আমরা বন্ধু জনের পক্ষ থেকে ভোলার সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮০০ দরিদ্র পরিবারের শিশুর মাঝে শীতবস্ত্রসহ ২৩টি উপকরণ বিতরণ করতে সক্ষম হয়েছি।
তিনি আরো বলেন, "আমরা দেখেছি আজ এসব শিশুদের উপস্থিতিতে পুরো নলিনী দাস মাধ্যমিক স্কুল মাঠ প্রাঙ্গন আলোকিত হয়ে উঠে। আমরা এসব শিশুদের মুখের হাসি দেখতে পেয়েছি, তারা খুবই আনন্দিত এসব উপকরণ পেয়ে। মনে হচ্ছে যেন তাদের মধ্যে ঈদের আমেজ সৃষ্টি হয়েছে।" আগামী দিনগুলোতেও এ ধরনের কর্মসূচি আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, ঢাকা রোটারি ক্লাবের প্রেসিডেন্ট আলী মাহমুদ মেহেদী,অঙ্কলজিস্ট ড: আলী নাফিসা প্রমুখ।
আয়োজকরা জানান, প্রতিবছরই ভোলার বন্ধুজন পরিষদের পক্ষ থেকে দরিদ্র অসহায় মানুষের জন্য নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়। তার অংশ হিসেবে এ বছরও কানাডিয়ান একটি প্রযেক্টের মাধ্যমে রোটারি ক্লাব ও বন্ধুজন পরিষদের সহযোগিতায় এ আয়োজন করা হয়।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত