বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২০শে ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:২৫
৩৪৭
টানা দরপতন আরও লেনদেন খরার বৃত্তে আটকে গেছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের প্রথম কার্যদিবসের মতো দ্বিতীয় কার্যদিবস সোমবারও (২০ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতন হয়েছে। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে, কমেছে তার ১০ গুণের বেশি প্রতিষ্ঠানের। ফলে কমেছে প্রধান মূল্যসূচক।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনে অংশ নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে, কমেছে তার পাঁচগুণের বেশি। ফলে এ বাজারটিতেও কমেছে মূল্যসূচক। এর মাধ্যমে চলতি সপ্তাহের দুই কার্যদিবসেই শেয়ারবাজারে পতন দেখতে হলো বিনিয়োগকারীদের।
অবশ্য এর আগে গত সপ্তহজুড়েও দরপতন দেখতে হয় বিনিয়োগকারীদের। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমে যাওয়ায় এক সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক কমে ৩৭ দশমিক ১০ পয়েন্ট বা দশমিক ৫৯ শতাংশ।
বাকি দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক কমে ১১ দশমিক ১৬ পয়েন্ট বা দশমিক ৫০ শতাংশ। ইসলামী শরিয়াহভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক কমে ৫ দশমিক ২৭ পয়েন্ট বা দশমিক ৩৮ শতাংশ।
আর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইর প্রধান মূল্যসূচক কমে ১৮ পয়েন্ট। বাকি দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ্ ৪ পয়েন্ট কমে যায়। সেইসঙ্গে দেড় মাস পর ডিএসইতে ৩০০ কোটি টাকার কম লেনদেন হয়।
এমন পরিস্থিতিতে সোমবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক ৩ পয়েন্ট বেড়ে যায়। তবে লেনদেনের সময় ১০ মিনিট হওয়ার আগেই বদলে যায় বাজারের চিত্র।
দাম বাড়ার তালিকা থেকে একের পর এক প্রতিষ্ঠান দরপতনের তালিকায় নাম লেখায়। লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দরপতনের তালিকা, যা অব্যাহত থাকে লেনদেনের শেষপর্যন্ত। ফলে সূচকও ঋণাত্মক হয়ে পড়ে।
দিনের লেনদেন শেষে ডিএসইতে মাত্র ১৪টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৪২টির। আর ১৪১টির দাম অপরবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট কমে ৬ হাজার ২১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২১ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
প্রধান মূল্যসূচক কমলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩২৬ কোটি ৭২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৮৫ কোটি ১৫ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৪১ কোটি ৫৭ লাখ টাকা।
ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিসের শেয়ার। কোম্পানিটির ৩৮ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ২৮ কোটি ৭ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে— শাইনপুকুর সিরামিকস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জেমিনি সি ফুড, আমরা নেটওয়ার্ক, ওরিয়ন ফার্মা, মুন্নু এগ্রো ও বসুন্ধরা পেপার।
অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২ কোটি ৮৩ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১০২টি প্রতিষ্ঠানের মধ্যে ১০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫২টির এবং ৪০টির দাম অপরিবর্তিত রয়েছে।
সুত্র জাগো
দৌলতখানে স্কুল ফিডিং কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় বিপুল পরিমাণ জ্বালানি ও তেল জব্দ
ভোলায় ১৩ হাজার জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা ও সাংবাদিক সুমনের পিতার ইন্তেকাল, জেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ
ভোলায় সাংবাদিক সুমনের পিতা জাহাঙ্গীর আলমের ইন্তেকাল দৈনিক বাংলার কণ্ঠ পরিবারের শোক
ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতার পিতার ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক
ভোলার স্বেচ্ছাসেবক দল নেতা ও সাংবাদিক সুমনের পিতা জাহাঙ্গীর আলম মিয়ার ইন্তেকাল ।। দাফন সম্পন্ন, সর্বস্তরের শোক
ভোলায় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
ভোলায় যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দেয়া অবৈধ ৪ লাখ ৩৫ হাজার শলাকা নকল বিড়ি জব্দ
মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে চলাচালকারী যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলার ডুবি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক