বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৫:৪৬
৪২৫
আগামীতে জোর করে ক্ষমতায় যাওয়ার নির্বাচন আর হতে দেওয়া হবে না জানিয়ে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, জনগণ এ সরকারের অধীনে আগামী নির্বাচন হতে দেবে না। দেশের জনগণকে বলি এ সরকারের অধীনে যদি থাকতে চান, তাহলে ইহকালও গেছে, পরকালও যাবে।
যদি পরকালকে বাঁচাতে চান, তাহলে রাস্তায় আসেন। এ সরকারের পতন ছাড়া বিএনপি থামবে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের মায়া কান্না করে দেশকে জাহান্নাম বানিয়েছে। বর্তমানে দেশের জনগণ একদিকে আর আওয়ামী লীগ একদিকে। সব জায়গায় মুখ বন্ধ এটাই হলো আওয়ামী লীগের গণতন্ত্র। দেশের মানুষ আরামে নেই। আরামে আছে আওয়ামী লীগ। যারা দেশের টাকার লোপাট করে বিদেশে পাচার করেছে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, সব রাজবন্দিদের মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ অন্তবর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচির আয়োজন করে নাগরিক মঞ্চ।
জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে অভিযোগ করে তিনি আরও বলেন, প্রতিবেশী রাষ্ট্র ভোটের আগে দেশে এসে আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য জনগণকে উৎসাহিত করেছিল। আরেক দেশের গোলামি করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়নি।
আগামী নির্বাচনে বিদেশিদের ধোকা দেওয়া যাবে না মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, ইউক্রেন- রাশিয়ার যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়নি। খারাপ হয়েছে তখনই যখন এ দেশের অর্থ লুটপাট করে বিদেশে বেগম পাড়া বানানো হয়েছে। দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় সবাই।
নাগরিক পার্টির চেয়ারম্যান এবং নাগরিক মঞ্চের আহ্বায়ক আহসান উল্লাহ শামীমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, মামুন হাসান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কারী আবু তাহের, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি আসাদুর রহমান খান ও বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মো. মাসুদ হোসেন প্রমুখ।
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত