অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩

কানাডায় নিহত ৩ শিক্ষার্থীর মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: হাইকমিশন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৪:৪২

remove_red_eye

৩১৫

কানাডায় সড়ক দুর্ঘটনায় নিহত তিন শিক্ষার্থীর মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। এদের মধ্যে একজনের মরদেহ আগামী ২৪ ফেব্রুয়ারি দেশে পৌঁছাবে।

অপর একজন আহত শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।  

শনিবার (১৮ ফেব্রুয়ারি) অটোয়ার বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।

হাইকমিশন জানায়, গত ১৩ ফেব্রুয়ারি রাতে টরন্টোতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়। গুরুতর আহত হয় আরও এক শিক্ষার্থী।  

টরন্টোর বাংলাদেশ হাইকমিশন ও কনস্যুলেট নিহত শিক্ষার্থীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়। তাদের বিদেহী আত্মার মাগফেরাত ও আহত শিক্ষার্থীর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করে। মারাত্মক দুর্ঘটনার বিষয়ে জানতে পেরে টরন্টোর হাইকমিশনার ও কনসাল-জেনারেল উভয়েই টরন্টোতে বাংলাদেশি ও এসব শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। সে সময় পরিস্থিতি মোকাবিলায় সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হয়।

নিহত তিন শিক্ষার্থীর পরিবারকে আশ্বস্ত করা হয়েছে যে, টরন্টোর হাইকমিশন ও কনস্যুলেট নিহত শিক্ষার্থীদের মরদেহ পরিবহনে সম্ভাব্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে। হাইকমিশনার টরন্টোতে বাংলাদেশ বিমানের কান্ট্রি এবং স্টেশন ম্যানেজারদের প্রক্রিয়াটি সহজতর করার জন্য পরিবারের সদস্য যারা টরন্টোতে আসতে চান বা যারা সঙ্গী হবেন তাদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে টিকিটের ব্যবস্থা করার পরামর্শ দেন।

নিহত শিক্ষার্থীদের পরিবারকে আশ্বস্ত করা হয়েছে যে, টরন্টোর বাংলাদেশ কনস্যুলেট হাসপাতাল ও অন্ত্যেষ্টিক্রিয়া হোম থেকে মৃত্যুর সার্টিফিকেট ও অন্যান্য কাগজপত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...