বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:৩৫
৫০৬
বিশ্ব সমাজব্যবস্থায় বিয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং একটি পবিত্র বন্ধনও বটে। নারী-পুরুষের সুখ-শান্তি প্রেমণ্ডপ্রীতির মধুরতম বন্ধন সৃষ্টি ছাড়াও মানব বংশের স্থায়িত্ব ও সভ্যতার বিকাশ ঘটায়। তবে বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। যুগে যুগে সামাজিক কাঠামোর ব্যাপক পরিবর্তন হয়েছে কিন্তু সেই সাথে সামাজিক অবক্ষয়ের পরিমাণও কোনো অংশে কমেনি। বাল্যবিবাহ দুই-চারদিন আলোচনা করে থেমে যাওয়ার মতো কোনো বিষয় নয় বরং এটি একটি চলমান সমস্যা যে ক্ষেত্রে শুধু আইন প্রণয়ন নয় প্রয়োজন আইন প্রয়োগের কঠোর নজরদারী। একটি সুস্থ জাঁতি পেতে প্রয়োজন একজন শিক্ষিত মা। অথচ একুশ শতকে এসেও বাংলাদেশের ৬৬ শতাংশ নারী এখনো শিক্ষা থেকে বঞ্চিত। আর এর প্রধান কারণ বাল্যবিবাহ। আগামী প্রজন্মের সুস্থভাবে বেড়ে ওঠা এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতেও বাল্যবিবাহ একটি বড় বাধা। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে ভারতবর্ষে বাল্যবিবাহের উৎপত্তি ১০০০ বছরে আগে থেকে। বাল্যবিবাহের শাব্দিক অর্থ অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বিবাহ। প্রাচীন ও মধ্যযুগীয় মেয়েদের সাধারণত বয়ঃসন্ধির আগেই বিয়ে দেয়া হতো,তবে শিল্প বিপ্লবের আগে ভারতবর্ষে নারীরা তাদের মধ্যে কিশোর বয়সে বয়ঃসন্ধিতে পৌঁছানোর পর পরই বিয়ে করার প্রবণতা ছিলো। বাংলাদেশের মেয়েদের বিবাহের সর্বনিন্ম বয়স ১৮ বছর ও ছেলেদের ২১ বছর। তবে ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ বিলের বিধান অনুযায়ী, কোনো বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্তবয়স্কের সর্বোত্তম স্বার্থে, আদালতের নির্দেশে এবং পিতা-মাতা বা অভিভাবকের সম্মতিক্রমে বাল্যবিবাহ হলে তা অপরাধ বলে গণ্য হবে না। বেসরকারি সংস্থা সেভ দি ডটারের এক জরিপে গতবছর ১ জানুয়ারি থেকে ১ মার্চ-১৮ পর্যন্ত সারা দেশে মোট ৪০৩টি বাল্যবিবাহের ঘটনা ঘটেছে। এদের মধ্যে ১১২ জন শিশু বাল্যবিবাহের শিকার হয়েছে এবং এসব বিবাহের বিপরীতে মামলা হয়েছে মাত্র ৭টি, গ্রেপ্তার করা হয়েছে জনকে এবং বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে ৩৭টি। দেশে বাল্যবিবাহ নিরসনের জন্য সরকারি-বেসরকারিসহ বাল্যবিবাহের বিরুদ্ধে সবচেয়ে বেশি সামাজিক, প্রশাসনিক পর্যায়ে কাজ করছে, এমন সংগঠনের প্রতিবাদণ্ডসংক্রান্ত ঘটনা ঘটছে ৭৯টি। ১৫ বছরের কম বয়সী মেয়েদের বিয়ের হার সবচেয়ে বেশি, এমন দেশগুলোর শীর্ষ তালিকায় রয়েছে বাংলাদেশ। জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বাংলাদেশে ১৫ বছর হওয়ার আগেই শতকরা ৩৯ শতাংশ মেয়ের এবং ১৮ বছরের মধ্যেই ৭৪ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশে জন্মহার হ্রাসকরণের ক্ষেত্রে প্রধান দুটি অন্তরায় বাল্যবিবাহ আর অল্প বয়সে সন্তান ধারণ। বাল্যবিবাহ প্রতিরোধকল্পে এবং এর ভয়াবহতা অনুধাবন করে সবাইকে মহান উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে। জনগণকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। বিভিন্ন সংগঠককে বাল্যবিবাহ প্রতিরোধে বাস্তব ও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে হবে। আইনের সঠিক প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমেই নারী এগিয়ে যাবে তার গন্তব্যে আর আমাদের দেশ এগিয়ে যাবে নিজস্ব ধারায়। বাল্যবিবাহ কেবল একটি নারীর জীবনকে অন্ধকার ও দুর্বিষহ জীবনযাপনের দিকে ধাবিত করে। বাল্যবিবাহ প্রতিরোধে জোরদার সামাজিক আন্দোলন গড়ে তোলারও কোনো বিকল্প নেই।
দৌলতখানে স্কুল ফিডিং কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় বিপুল পরিমাণ জ্বালানি ও তেল জব্দ
ভোলায় ১৩ হাজার জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা ও সাংবাদিক সুমনের পিতার ইন্তেকাল, জেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ
ভোলায় সাংবাদিক সুমনের পিতা জাহাঙ্গীর আলমের ইন্তেকাল দৈনিক বাংলার কণ্ঠ পরিবারের শোক
ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতার পিতার ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক
ভোলার স্বেচ্ছাসেবক দল নেতা ও সাংবাদিক সুমনের পিতা জাহাঙ্গীর আলম মিয়ার ইন্তেকাল ।। দাফন সম্পন্ন, সর্বস্তরের শোক
ভোলায় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
ভোলায় যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দেয়া অবৈধ ৪ লাখ ৩৫ হাজার শলাকা নকল বিড়ি জব্দ
মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে চলাচালকারী যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলার ডুবি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক