বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:২৩
৩২৫
স্বাস্থ্যকর খাদ্যের বার্তা পৌঁছে দিচ্ছে জিজেইউএস
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখানে বিশ্ব ডিম দিবস ২০২৪ উপলক্ষে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সমন্বিত কৃষি ইউনিট-প্রাণিসম্পদ খাত এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) বাস্তবায়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
"ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি" - এই প্রতিপাদ্যকে সামনে রেখে দৌলতখান উপজেলার মিয়ারহাট শাখার ৯২নং পূর্ব দিদারুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই কর্মস‚চি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন মাহমুদ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আবু তাহের।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জিজেইউএস সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পারসন ডাঃ অরুণ কুমার সিনহা। এছাড়াও উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক জান্নাত আক্তার ইভা, সমন্বিত কৃষি ইউনিটের কারিগরি কর্মকর্তাবন্দ, বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী এবং ছাত্রছাত্রীরা।
অনুষ্ঠানে বক্তারা জানান, টেকসই উন্নয়ন অভীষ্ট-২০৩০ অনুযায়ী প্রতি বছর জনপ্রতি ১৬৫টি ডিম খাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রূপকল্প-২০৪১ এর আওতায় এই লক্ষ্যমাত্রা বাড়িয়ে ২০৮টি করা হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাক্কলন অনুযায়ী, ২০৩১ সাল নাগাদ দেশে ডিমের বার্ষিক উৎপাদন দাঁড়াবে প্রায় ৩২৯৩.৪ কোটি এবং ২০৪১ সালে তা বেড়ে হবে ৪৬৪৮.৮ কোটি।
বিশেষজ্ঞরা জানান, একটি ডিমে রয়েছে প্রায় ৬ গ্রাম প্রোটিন, ৫ গ্রাম উন্নত ফ্যাটি এসিড, ৭০-৭৭ কিলোক্যালরি শক্তি, এবং ১০০-১৪০ মিলিগ্রাম কোলিনসহ অন্যান্য পুষ্টি উপাদান। এছাড়া ডিমে থাকা লিউটিন ও জেক্সানথিন চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে এবং এতে থাকা ডেনসিটি লিপোপ্রোটিন হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করে।
অনুষ্ঠান শেষে একটি র্যালী অনুষ্ঠিত হয় এবং উপস্থিত ছাত্রছাত্রীদের মাঝে ডিম বিতরণ করা হয়।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত