লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩০শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:২০
৪৩৫
আকবর জুয়েল, লালমোহন থেকে : ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোসা. ফাহমিদা আক্তার নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নয়ানীগ্রাম এলাকার স্বনির্ভর সড়কের জসিম উদ্দিন মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু ফাহমিদা ওই বাড়ির মো. শাহাবুদ্দিন নিরবের মেয়ে। শাহাবুদ্দিন নিরব বিগত কয়েক বছর ধরে পরিবারের সদস্যদের নিয়ে জসিম উদ্দিন মাস্টারের বাড়িতে ভাড়া থাকছেন।
জানা গেছে, বুধবার সকালের দিকে বাড়ির উঠানে ফাহমিদা এবং আরেক শিশু মিলে একটি খেলনা বল নিয়ে খেলছিল। ওই বলটি উঠান সংলগ্ন পুকুরে পড়ে যায়। পুকুর থেকে বলটি তুলতে গিয়ে পানিতে পড়ে যায় শিশু ফাহমিদা। এর কিছু সময় পর তাকে উঠানে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন স্বজনরা। খোঁজাখুঁজির একপর্যায়ে ফাহমিদাকে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, এ ধরনের কোনো সংবাদ পাইনি। খোঁজ নিয়ে বিস্তারিত জানার চেষ্টার করবো।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত