অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৫শে আশ্বিন ১৪৩৩

ডায়াবেটিক সমিতি নেতৃবৃন্দের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:২৮

remove_red_eye

৩৩৬

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) একটি প্রতিনিধি দল আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেছেন।
প্রতিনিধি দলে ছিলেন বাডাস সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, সহ-সভাপতি ডা. সারওয়ার আলী, মহাসচিব মো. সাইফ উদ্দিন, যুগ্ম মহাসচিব অধ্যাপক রশিদ-ই-মাহবুব এবং জাতীয় পরিষদের সদস্য জাতীয় অধ্যাপক ডা. মাহমুদ হাসান।
 প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস বাসসকে এ তথ্য জানিয়েছেন।
সম্প্রতি ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) কর্তৃক ডায়াবেটিসের গ্লোবাল অ্যাম্বাসেডর নির্বাচিত হওয়ায় বাডাস নেতারা তাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
তারা প্রধানমন্ত্রীকে বলেন, বাডাস সুযোগ পেলে আন্তর্জাতিক মানের চিকিৎসক ও নার্স তৈরিতে ভূমিকা রাখতে পারে এবং বিদেশে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে।
তারা বাডাস এর অনলাইন স্বাস্থ্যসেবা কার্যক্রম এবং সরকারের সহায়তায় ৩শ’টি ডিজিটাল স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করার পাশাপাশি সেই কেন্দ্রগুলোকে সরকারের কমিউনিটি হেলথ সেন্টারের সাথে যুক্ত করার উদ্যোগ সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তাদের আশ্বাস দেন যে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদের সহায়তা দেবে।
এ সময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো ২২ হাজার অসহায় মানুষ

ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো ২২ হাজার অসহায় মানুষ

লালমোহনের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম পেলেন জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা

লালমোহনের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম পেলেন জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা

লালমোহন হা-মীমের নবীন শিক্ষার্থীদের বরণ

লালমোহন হা-মীমের নবীন শিক্ষার্থীদের বরণ

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দিল্লিতে ধর্নায় বসে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

দিল্লিতে ধর্নায় বসে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

অনলাইনে পার্টটাইম চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ

অনলাইনে পার্টটাইম চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ

খড়ের গাদায় মিললো দুটি দেশীয় বন্দুক

খড়ের গাদায় মিললো দুটি দেশীয় বন্দুক

আরও...