অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩

বাংলার সুলতানি আমলের শিলালিপি ও মুদ্রা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৭:৫৮

remove_red_eye

৩১৪

বাংলার সুলতানি আমলের শিলালিপি ও মুদ্রা বিষয়ক  এক কর্মশালা গতকাল রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে। এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এই দিনব্যাপী কর্মশালায়  দেশের প্রায় ৫০ জন শিক্ষক, গবেষক ও বিভিন্ন বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ অংশ নেন। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য গবেষণায় অংশগ্রহণকারীদের জন্য হাতে কলমে মুদ্রা ও শিলালিপির পাঠ পদ্ধতি শেখার সুযোগ সৃষ্টি করে এ ধরনের কর্মশালা বাংলাদেশে এটিই প্রথম।
এশিয়াটিক সোসাইটির ফেলো ইতিহাসবিদ প্রফেসর ডক্টর আব্দুল মমিন চৌধুরী বলেন,  এশিয়াটিক সোসাইটি আয়োজিত এ ধরনের কর্মাশালা অব্যাহত থাকলে বাংলাদেশে আমাদের ঐতিহ্য গবেষণায় একদল অভিজ্ঞ গবেষক  তৈরি হবে, যা এখন সময়ের দাবি।  
এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক খোন্দকার বজলুল হক কর্মশালা উদ্বোধন করেন। এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খানের পরিচালনায় কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এশিয়াটিক সোসাইটির গবেষণা ও সেমিনার কমিটির  চেয়ারপারসন অধ্যাপক ড. হাফিজা খাতুন, অধ্যাপক খাদেমুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক শহিদুল হাসান। 
কর্মশালায় সুলতানি আমলের মুদ্রার পাঠোদ্ধার বিষয়ে মূল আলোচনা করেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের আইবিএ'র অধ্যাপক ড. মোঃ শরিফুল ইসলাম। এপিগ্রাফি (শিলালিপি) বিষয়ে আলোচক ছিলেন ক্যালিগ্রাফার  মোহাম্মদ আবদুর রহীম। এই উপমহাদেশে বিভিন্ন সময়ে প্রচলিত মুদ্রা সরাসরি প্রদর্শনের মাধ্যমে গ্রুপভিত্তিক সেশন পরিচালনা করেন তিনজন মুদ্রা বিশেষজ্ঞ- মোহাম্মদ শামসুদ্দিন, ইসলামিয়া চক্ষু হাসপাতালের অনুজীব বিশেষজ্ঞ ডাঃ ফরহাদুর রহমান এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সিনিয়র রিপোর্টার মোঃ মোশাররফ হোসেন।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...