বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২২ সন্ধ্যা ০৬:২৮
৩৪৩
পানি সম্পদ উপ-মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, অপরাজনীতির কারণে বিএনপি গণধিকৃত দলে পরিণত হয়েছে। জনগণ তাদের প্রত্যাখান করেছেন।
তিনি বলেন, বিএনপিই এ দেশে একমাত্র চিহ্নিত রাজনৈতিক অপশক্তি, তারা ক্ষমতালোভী দল। তারা মানুষের অধিকারহরণকারী এক ফ্যাসিবাদি শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলো। তাদের মূখে এখন গণতন্ত্রের কথা মানায় না।
তিনি আরও বলেন, ক্ষমতায় থাকাকালে বিএনপি নিষ্ঠুরতা আর রাজনৈতিক নিপীড়নের যে নজির স্থাপন করেছে, সে রেকর্ড কেউ ভাঙতে পারবে না।
আজ শুক্রবার সকালে শরীয়তপুরের নড়িয়ায় ২ কোটি ৫০ লাখ ব্যয়ে নির্মিত পানি উন্নয়ন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বিএনপি আবারও বিঘœ সৃষ্টি করতে নতুন নতুন কৌশলে ষড়যন্ত্র শুরু করেছে। দেশের চলমান স্থিতিশীলতা বিনষ্টের যতই চেষ্টা করুক, কখনোই তারা সফল হবে না। জনগণ
জেগে ওঠার আগেই হঠকারী রাজনীতির জন্য বিএনপির কর্মীসমর্থকরা সুযোগসন্ধানী ও মতলববাজ বিএনপির নেতাদের বিরুদ্ধে জেগে উঠেছে।
উপমন্ত্রী শামীম বলেন, রাজপথ কারো পৈত্রিক সম্পত্তি নয়, রাজপথ জনগণের সম্পদ, কাজেই অতীতের মত আবারও যদি রাজপথ দখলের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে। বিএনপির হাঁকডাক লোক দেখানো, কর্মীদের চাঙ্গা রাখার অকৌশল মাত্র, বিএনপি নেতাদের এসব ব্যর্থতা ঢাকার কৌশলী অপপ্রয়াস ছাড়া আর কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক বলেন, উন্নয়ন অগ্রগতির কারণেই আগামি নির্বাচনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে পৃথিবীর ইতিহাসে বিরল নজির স্থাপন করবেন।
পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর অঞ্চলের সাবেক প্রধান প্রকৌশলী আব্দুল হেকিম, বর্তমান প্রধান প্রকৌশলী আব্দুল হান্নান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহিদুল আলম, শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সহ-সভাপতি ওহাব বেপারী, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদউজ্জামান, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।
সুত্র বাসস
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত