অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩

চেক ডিজঅনার সংক্রান্ত মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২২ দুপুর ০২:৪৭

remove_red_eye

৩৯৩

চেক ডিজঅনার মামলা সংক্রান্ত হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।
রায় প্রদানকারী বিচারপতি মো. আশরাফুল কামালের স্বাক্ষরের পর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৫৪ পৃষ্ঠার এ রায় গতকাল প্রকাশ করা হয়।
এর আগে চেক ডিজঅনার মামলায় হাইকোর্টের অভিমত দেয়া সংক্রান্ত উল্লিখিত রায়টি গত ৬ সেপ্টেম্বর স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন। এ বিষয়ে আপিল বিভাগে শুনানির জন্য আগামী ১৪ নভেম্বর দিনও ধার্য করা রয়েছে।
এ সংক্রান্ত কয়েকটি মামলা নিষ্পত্তির রায়ে গত ২৮ আগস্ট রায় দিয়েছিলেন বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ। পরে ওই রায় স্থগিত চেয়ে আবেদন করার কথা জানান এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
রায়ে হাইকোর্ট বলেছেন, ১৯৯৪ সালে প্রতিস্থাপিত নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস এ্যাক্ট, ১৮৮১ এর ধারা ১৩৮ দেওয়ানি কার্যবিধির ধারা ৫৫ থেকে ৫৯ ইন্টারন্যাশনাল কভিনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এর ১১ অনুচ্ছেদ ও আমাদের সংবিধানের ৩২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক এবং উন্নত বিশ্বের মর্যাদায় উঠতে বাধা বিধায় জাতীয় সংসদ কর্তৃক তা বাতিলে দ্রুত উদ্যোগ গ্রহণ করবে বলে আদালত রায়ে দৃঢ় আশা পোষন করেছেন। আপিলটি আপোষযোগ্য বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
আইনের গুরুত্বপূর্ণ বিষয় জড়িত বিধায় আদালত অত্র মোকদ্দমাটি সংবিধানের অনুচ্ছেদ ১০৩(২)(ক) অনুযায়ী আপিল বিভাগে আপিল দাখিলে সার্টিফিকেট প্রদান করেছেন।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...