অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১০ই মে ২০২৬ | ২৭শে বৈশাখ ১৪৩৩

দেশে সম্প্রীতির বন্ধন অটুট থাকবে : খাদ্যমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২২ সন্ধ্যা ০৬:২২

remove_red_eye

২৮৬

পূজায় হিন্দুরা পূজা আর্চণা করলেও আনন্দ উৎসবে সব ধর্মের মানুষ অংশগ্রহণ করে উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সম্প্রীতির বন্ধন অটুট থাকবে।
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সম্প্রীতির বাংলাদেশ সামনে এগিয়ে যাবে।’ খাদ্যমন্ত্রী আজ নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর মজুমদার বাড়ি বারোয়ারি পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
দেশের মানুষ শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করছে উল্লেখ করে তিনি বলেন, করোনাকালে গত তিন বছর জাঁকজমকভাবে পূজা উদযাপন সম্ভব হয়নি। তবে এবছর দর্শনার্থী বেড়েছে। দূর দূরান্ত থেকে তারা পূজা দেখতে আসছে। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে।
খাদ্যমন্ত্রী স্থানীয় পূজা উদযাপনের ঐতিহ্য উল্লেখ করে বলেন, এই অঞ্চলে হিন্দু মুসলমানসহ সব ধর্মের মানুষ একে অপরের উৎসব অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আসছে। সম্প্রীতির দিকটি এখানে শক্তিশালী। শিবপুরে পাশাপাশি স্থানে আমি প্রথমে মসজিদ ও পরে মন্দির নির্মাণ করেছি। যাতে মুসলিম ও হিন্দু ধর্মাবলম্বীরা তাদের নিজ নিজ ধর্মাচার পালন করতে পারে। এ দেশে ধর্মীয় সম্প্রীতির অভাব নেই। ভবিষ্যতে এ সম্প্রীতির বন্ধন অটুট থাকবে।
সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। এদেশে ৯৯ শতাংশ মানুষ অসাম্প্রদায়িক। মাত্র ১ শতাংশ মানুষ সাম্প্রদায়িক যারা মাঝে মাঝে ঝামেলা করে। এ কারণে অসাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতির জায়গায় সাম্প্রদায়িক রাজনীতি চলে আসবে এটা আমি মনে করিনা।’
শিবপুর মজুদার বাড়ি বারোয়ারি দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি মনোরঞ্জন মজুমদার এ সময় উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

জিজেইউএসের মাঠকর্মীদের সতেজীকরণ প্রশিক্ষণের উদ্বোধন

জিজেইউএসের মাঠকর্মীদের সতেজীকরণ প্রশিক্ষণের উদ্বোধন

চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক শিশু রেখে চলে গেলেন মা

চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক শিশু রেখে চলে গেলেন মা

মানুষের সমর্থন পেয়েছি, এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের পালা: প্রধানমন্ত্রী

মানুষের সমর্থন পেয়েছি, এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের পালা: প্রধানমন্ত্রী

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

বিএনপিসহ দলের তিন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী

বিএনপিসহ দলের তিন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী

কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার লাইফ সাপোর্টে

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার লাইফ সাপোর্টে

দরকষাকষিতে ঝুলে আছে বিজয়ের মুখ্যমন্ত্রিত্ব

দরকষাকষিতে ঝুলে আছে বিজয়ের মুখ্যমন্ত্রিত্ব

দেশের ক্ষতি হলে নীরবে বসে থাকব না: জামায়াত আমির

দেশের ক্ষতি হলে নীরবে বসে থাকব না: জামায়াত আমির

সৌদি আরবে পৌঁছেছেন ৫০,১১১ বাংলাদেশি হজযাত্রী

সৌদি আরবে পৌঁছেছেন ৫০,১১১ বাংলাদেশি হজযাত্রী

আরও...