অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩

গ্যাস আমদানির জন্য আলোচনা চলছে : নসরুল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:১৫

remove_red_eye

৩৮৯

সরকার বিভিন্ন সূত্র থেকে গ্যাস আমদানির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে।
তিনি আজ বাসসকে বলেন, ‘আমরা এ বছর ও আগামী বছর স্বল্প মেয়াদী চুক্তির আওতায় প্রাকৃতিক গ্যাস আনতে   দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় বৈঠক করছি।’ তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় কাতার ও ওমান থেকে এলএনজি আমদানি করছে- চুক্তিটি ২০২৫ সাল পর্যন্ত বলবৎ থাকবে।
সরকার বিভিন্ন সূত্র থেকে গ্যাস অথবা জ্বালানী আমদানী করবে- যা মূল্য সমঝোতার ওপর নির্ভর করছে উল্লেখ করে তিনি বলেন, ‘যদি আমরা কমমূল্যের সুনির্দিষ্ট  প্রস্তাব পাই, তবে আমরা গ্যাস বা জ্বালানী আমদানি করব।’
অফশোর গ্যাস অনুসন্ধানের ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন, সরকার পিএসসি (প্রোডাকশন শেয়ার কন্ট্রাক্ট) পর্যালোচনার করে চলতি বছরের ডিসেম্বর নাগাদ দরপত্র আহ্বানের চেষ্টা করছে। তিনি বলেন, ‘দু’বার  দুটি আন্তর্জাতিক তেল কোম্পানির সাথে আমাদের চুক্তি হয়েছে। কিন্তু,সম্ভাব্যতা না থাকায় তারা পিছিয়ে গেছে।’ তিনি বলেন, গভীর সমুদ্রে অনুসন্ধান চালাতে প্রায় ১০ বছর সময় লাগে। তবে আমরা দরপত্রের মাধ্যমে এই অনুসন্ধান কাজ করব।’ প্রতিমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ছে। তাই আমাদের গভীর সমু্েদ্রর পাশাপাশি, উপকূলেও অনুসন্ধান কাজ জোরদার করতে হবে।’

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...