বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০২২ রাত ০৮:০৯
৩৭৬
জেলার বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাটের করতোয়া নদীতে নৌকাডুবিতে ২৪ জন মারা গেছেন। এখনো অনেকে নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার অভিযান চলছে।
জেলা প্রশাসক জহুরুল ইসলাম বাসসকে জানান- রোববার দুপুরে উপজেলার বড় শশী ইউনিয়নের বদেশ^রী মন্দিরের শুভ মহালয়া অনুষ্ঠান শেষ করে সনাতন ধমালম্বী প্রায় শতাধিক মানুষ নিয়ে ডিজেল চালিত নৌকায় উঠলে করতোয়া নদীর মাঝ পথে মানুষের ভারে নৌকাটি পানিতে ডুবে যায়।
ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে ১৬ জনের লাশ উদ্ধার করে, বাকিদের জীবিত অবস্থায় উদ্ধার করে বোদা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ জনের মৃত্যু হয়। এ রিপোট লেখা পযর্ন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৯ জন। তৎক্ষণাৎ নিহতদের পরিচয় জানা যায়নি।
জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফায়ার সার্ভিসের ডুবুরিরা এ রির্পোট লেখা পর্যন্ত উদ্ধার কাজ পরিচালনা করছেন। এ ঘটনায় এলাকা শোকের ছায়া নেমে এসেছে।
সনধ্যা ৭ টায় জেলা প্রশাসক জানান- লাশ সৎকারের জন্য এখন প্রত্যেককে ২০ হাজার টাকা করে দেয়া হচ্ছে। আগামীকাল আরো ১ লাখ টাকা করে দেয়া হবে।
সুত্র বাসস
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে : তথ্যমন্ত্রী
জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক