অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ | ৭ই আশ্বিন ১৪৩৩

প্রকৃতির যত্ন নিতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই সেপ্টেম্বর ২০২২ রাত ০৮:৩৮

remove_red_eye

৪৪৯

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রকৃতি, বন ও পরিবেশ নিয়েই আমাদের জীবন। সে কারণেই আমাদেরকে গাছ তথা প্রকৃতির  যত্ন নিতে হবে।
তিনি বলেন, ‘একজন মানুষ প্রতিদিন ৫৫০ লিটার অক্সিজেন গ্রহণ করেন।  সেই  হিসাব অনুযায়ী প্রতিদিন  ৮০০ ডলার লাগে।’
আজ  রাজধানীর নটরডেম কলেজে ‘প্রতিদিন প্রকৃতির সৌন্দর্যকে ভালো বাসুন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘নটরডেম ন্যাচার স্টাডি ক্লাব’ এই অনুষ্ঠানের আয়োজন করে। 
তিনি বলেন, আমাদেরকে পরিবেশ সুন্দর ও দূষণমুক্ত করে তুলতে হবে। নটরডেম ন্যাচার স্টাডি ক্লাব এই বার্তাটিকে সারা দেশে ছড়িয়ে দিচ্ছে।
তিনি আরো বলেন, প্রকৃতি, বন, পরিবেশ এই নিয়েই আমাদের জীবন। আমরা বাতাসের মধ্যে থাকি, কিন্তু বাতাস যতক্ষণ বন্ধ না হয় ততক্ষণ আমরা টের পাই না। আমরা এতো পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছি যে, সারা বিশ্বকে বহুবার ধ্বংস করে দেবার মতো সক্ষমতা রয়েছে। কিন্তু জীবনের জন্য অত্যবশ্যক অক্সিজেন তৈরি করতে পারিনি। 
শিক্ষামন্ত্রী বলেন, সে কারণেই গাছের যতœ নিতে হবে। একইসঙ্গে পানির যে আধার পুকুর, নদী, খালসহ যেসব জলাধার আছে সেগুলোরও যতœ নিতে হবে। সঠিক বর্জ ব্যবস্থাপনা নিয়ে সবাইকে  ভাবতে হবে। প্রত্যেকে যদি নিজের ময়লাটা সঠিক জায়গায় ফেলেন তাহলে পৃথিবীতে একটি বিশাল কাজ হয়ে যায়। 
উল্লেখ্য, ‘প্রতিদিন প্রকৃতির সৌন্দর্যকে ভালো বাসুন’-এই স্লোগানকে সামনে রেখে ‘নটরডেম ন্যাচার স্টাডি ক্লাব’ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করে শিক্ষার্থীদের সচেতন করার উদ্যোগের অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করে।

সুত্র বাসস

বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম আর নেই

ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম আর নেই

ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান

ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা

ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

আরও...