অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩

সড়ক-মহাসড়ক যেন মরণফাঁদ: জিএম কাদের

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০২২ রাত ০৮:৩৪

remove_red_eye

৪৫১

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, সড়ক-মহাসড়ক যেন মরণফাঁদ। পথে বের হলেই আর জীবনের নিরাপত্তা নেই। প্রতিদিনের দুর্ঘটনায় অসংখ্য জীবন ঝরে যাচ্ছে। রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হওয়ার ঘটনায় সোমবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জিএম কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, মনে হচ্ছে সড়কের নিরাপত্তা নিশ্চিতে কারও দায়িত্ব নেই। প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষের মৃত্যু হবে, এটাই যেন স্বাভাবিক ব্যাপার।

‘রোড সেফটি ফাউন্ডেশনের দেওয়া তথ্য মতে, গত আগস্ট মাসে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৫১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭২ জনের প্রাণ গেছে। মোট দুর্ঘটনার ৩৯ দশমিক ৯৫ শতাংশই মোটরসাইকেলে ঘটেছে। এমন তথ্যে সমাজের অভিভাবক মহলের মধ্যে শঙ্কা সৃষ্টি হয় কিন্তু টনক নড়ে না সংশ্লিষ্টদের।’

জাপা চেয়ারম্যান আরও বলেন, শুধু অব্যবস্থাপনা আর দুর্নীতির জন্যই দুর্ঘটনা বেড়ে চলছে। অব্যবস্থাপনায় বাংলাদেশ যেন বিশ্বচ্যাম্পিয়ন। প্রতিদিন সড়কে হাজার কোটি টাকার চাঁদা আদায় হয়। সেই চাঁদা ভাগ হয় বিভিন্ন সেক্টরে। পরিবহন সংশ্লিষ্টদের ভাগ্য ফেরে কিন্তু অনিরাপদ থেকে যায় সাধারণ মানুষের জীবন।

পরিবহন সেক্টর নিরাপদ করতে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই জানিয়ে তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারে সৃষ্টি হয় ভয়াবহ অনিশ্চয়তা। প্রতি বছর হাজার হাজার মানুষ সড়কে পঙ্গু হয়ে অসহায় জীবনযাপন করে। সরকার সড়ক-মহাসড়ক নিরাপদ করতে কার্যকর উদ্যোগ নেবে, দেশের মানুষ এমনটাই প্রত্যাশা করে।

সুত্র জাগো

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...