অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১০ই মে ২০২৬ | ২৭শে বৈশাখ ১৪৩৩

দেশের পর্যটন শিল্পকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে : পর্যটন প্রতিমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২২ সন্ধ্যা ০৭:৫৭

remove_red_eye

৩২৪

দেশের পর্যটন শিল্পকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
আজ গাজীপুরে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ‘সালনা পর্যটন রিসোর্ট এন্ড পিকনিক স্পট’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, পর্যটন সম্পর্কে যেকোন কথা বলতে গেলেই এই খাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সামনে আসবে। তিনি বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ‘পর্যটনকে নিয়ে আগে সেভাবে চিন্তা করা হয়নি, কিন্তু আজকে চিন্তা করা হচ্ছে। বর্তমান বিশ্বে কেউ পিছিয়ে থাকতে চায় না। সবাই এগিয়ে যাচ্ছে পর্যটনে। তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো?  আমরা এগিয়ে যেতে চাই। সেজন্য দরকার পর্যটনকে বিশ্ববাসীর কাছে তুলে ধরা। দেশি-বিদেশি থেকে শুরু করে বেসরকারি খাতের সবাইকে পর্যটনের বিকাশে এগিয়ে আসতে হবে।’ 
মাহবুব আলী বলেন, বেসরকারি খাতই সব দেশের পর্যটনকে এগিয়ে নিয়েছে। সরকার শুধু নীতিগত সাপোর্ট দেয়। আমরা আমাদের অংশীজনদের সকল প্রকার নীতিগত সহায়তা প্রদানে প্রস্তুত। আগামী ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন সম্পূর্ণ হলে দেশের পর্যটন শিল্পের সামগ্রিক উন্নয়নের দ্বার উন্মোচন হবে। পর্যটন শিল্প বিকশিত হলে দেশের জিডিপিও আরও বাড়বে।
বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন বলেন, শিল্পের বিকাশে সবাইকে সহযোগিতা করতে হবে। পর্যটন একটি ব্যাপক সম্ভাবনাময় শিল্প। দেশের পর্যটন এখন এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন সেটি এখন বাস্তবায়ন হচ্ছে।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. আলি কদরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিমান পবিহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুকেশ কুমার সরকার, মো. ওলিউল্লাহ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহির মো. জাবের ও গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৯ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সালনা রিসোর্ট এন্ড পিকনিক স্পটের নির্মাণ কাজ ২০১৯ সালের জানুয়ারিতে শুরু হয়ে শেষ হয় চলতি বছরের ৩০ জুন। এখানে রয়েছে আধুনিক ৬টি কটেজ, রেস্টুরেন্ট, পেস্ট্রি ও কফি কর্ণার, কনফারেন্স হল এবং ২ টি পিকনিক শেড। শিশুদের জন্যও রয়েছে বিনোদন সুবিধা ও রাইডস। ৩.১২ একর জমির উপর এই সালনা রিসোর্টটি গড়ে তোলা হয়েছে। ঢাকা থেকে ৩৩ কিলোমিটার উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের বিপরীতে গাজীপুর জেলার দক্ষিণ সালনাতে এই রিসোর্টটি অবস্থিত।

সুত্র বাসস

জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা: মির্জা ফখরুল

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা: মির্জা ফখরুল

জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়তে যৌক্তিক দাবি পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়তে যৌক্তিক দাবি পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর তথ্য যাচাইয়ের নির্দেশ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর তথ্য যাচাইয়ের নির্দেশ

সরকার জনগণের কাছে জবাবদিহির মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করছে: রিজভী

সরকার জনগণের কাছে জবাবদিহির মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করছে: রিজভী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ

শপথ নিয়েই ২০০ ইউনিট ফ্রি বিদ্যুতের ঘোষণা বিজয়ের

শপথ নিয়েই ২০০ ইউনিট ফ্রি বিদ্যুতের ঘোষণা বিজয়ের

নাটকীয়তার পর যেভাবে মুখ্যমন্ত্রী হলেন থালাপতি বিজয়

নাটকীয়তার পর যেভাবে মুখ্যমন্ত্রী হলেন থালাপতি বিজয়

আরও...