অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩

যারা কোটি কোটি টাকা লুটপাট করেছে তারা কিভাবে বিদ্যুৎখাতের সংস্কার করবেন: জয়

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা সেপ্টেম্বর ২০২২ সন্ধ্যা ০৭:৫৩

remove_red_eye

৩৭৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বিএনপির উদ্দেশ্যে বলেছেন, যারা বিদ্যুতের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তারা কিভাবে বিদ্যুৎখাতের সংস্কার করবেন।
শুক্রবার সজীব ওয়াজেদ জয় নিজের ফেসবুক পেজে শেয়ার করা একটি ভিডিওতে এই মন্তব্য করেন। 
‘ক্ষমতায় গেলে বিদ্যুৎখাতে ব্যাপক সংস্কার ও পরিবর্তন আনা হবে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্প্রতি এমন বক্তব্যের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন সময়ে বিএনপি ১ মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদন করতে পারেনি। বিদ্যুতের নাম করে ‘হাওয়া ভবনের’ সিন্ডিকেট চালু করেছে। সেখানে বসে দলটির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে খাম্বা পুঁতে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বিএনপি। যারা বিদ্যুতের নামে হাজার হাজার কোটি লুটপাট করেছে তারা কিভাবে বিদ্যুৎখাতের সংস্কার করবেন।
তিনি বলেন, বিএনপির একমাত্র অর্জন হলো, ২০০৫ সালে ৩ সেপ্টেম্বর টঙ্গী পাওয়ার স্টেশন ওভারহোলিংয়ের মাধ্যমে সচল করা। এর আনুষ্ঠানিক ফলক উন্মোচন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অথচ ফলক উন্মোচন করার পর বেগম জিয়ার আব্দুল্লাহপুর পৌঁছানোর আগেই পাওয়ার  স্টেশন বন্ধ হয়ে যায়। অতীতে বিদ্যুতে তাদের উন্নয়নের এই হলো নমুনা। জনসাধারণ ঠিকই বিএনপির উদ্দেশ বোঝে। তারা যে ফাঁকা বুলি আওড়ায় তা কারো অজানা নয়। 
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বিদ্যুৎখাত নিয়ে বিএনপির তর্ক প্রমাণ করছে তারা নিজেরাও নিজের অতীত সম্পর্কে জ্ঞান রাখেন না। বিদ্যুৎখাতকে পুঁজি করে যারা হাজার কোটি টাকা লুটপাট করেছিলেন তারা কিভাবে সেই খাতের উন্নয়নে পরিকল্পনা করতে পারে।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...