অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ | ৭ই আশ্বিন ১৪৩৩

বিদ্যুৎ সাশ্রয়ে শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দু’দিন করার কথা ভাবা হচ্ছে : শিক্ষামন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই আগস্ট ২০২২ সন্ধ্যা ০৭:৫৩

remove_red_eye

৪৬৭

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয় করতে  শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দু’দিন করার কথা ভাবছে সরকার।
আজ ঢাকা জাতীয় পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষক সমিতির জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, কারিগরি শিক্ষা নিয়ে কেউ বেকার থাকে না। সারা বিশ্বেই কারিগরি শিক্ষায় দক্ষ ব্যক্তিদের কাজের সুযোগ রয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দক্ষতাকে গুরুত্ব দিচ্ছে। গতানুগতিক ডিগ্রি বা সনদের পরিবর্তে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর মধ্যেই রয়েছে সৃজনশীলতা।
তিনি বলেন, কারিগরি শিক্ষা বিস্তারে এ খাতে নতুন পদ সৃষ্টি করে নিয়োগ প্রদান করা হচ্ছে। মানসম্পন্ন বৃত্তিমূলক শিক্ষা প্রদান করতে সংশ্লিষ্ট পেশাজীবীদের দ্বারা শ্রেণীকক্ষে শিক্ষণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। ভবিষ্যতে বর্তমান কর্মজগতের আমূল পরিবর্তন হবে জানিয়ে তিনি আরো বলেন, কারিগরি শিক্ষা ও দক্ষতাই হবে পরিবর্তিত কর্মজগতে টিকে থাকার হাতিয়ার।
এসময় শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্পন্ন শিক্ষার পরিবেশ বজায় রাখতে সক্ষমতার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি না করার কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আগের সরকারগুলো নিয়ম নীতির তোয়াক্কা না করে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছে। সরকারের বর্তমান মেয়াদে স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দুইবার শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে।
দেশে পর্যাপ্ত শ্রমশক্তি তৈরি করতে এবং শিক্ষার্থীদের পরিবারকে বাড়তি শিক্ষা ব্যয় থেকে রক্ষা করতে ডিপ্লোমা ডিগ্রি ৩ বছরের হওয়া শ্রেয় বলে জানান তিনি।
পলিটেকনিক ইন্সটিটিউট মিলনায়তনে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. শাহ আলম মজুমদার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. ওমর ফারুক, পলিটেকনিক শিক্ষক সমিতির সভাপতি মো. আমান উল্লাহ খান ইউসুফজী এবং সাধারণ সম্পাদক আখতার হোসেন।

সুত্র বাসস

বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম আর নেই

ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম আর নেই

ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান

ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা

ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

আরও...