বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই আগস্ট ২০২২ রাত ১০:৩১
৪৪৪
বিভিন্ন অসঙ্গতি এবং অপরাধের জন্য সর্বোচ্চ ১০ বছরের জেল এবং ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখে মন্ত্রিসভা আজ ড্রাগ আইন, ২০২২-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন এবং মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক কক্ষে তাঁর মন্ত্রিসভার সহকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বাংলাদেশ সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ড্রাগ সংক্রান্ত অসঙ্গতি ও অপরাধের জন্য খসড়া আইনের একাধিক ধারায় সর্বোচ্চ ১০ বছরের কারাদন্ড, ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দন্ডের বিধান রাখা হয়েছে।
বিদ্যমান আইনে অনিয়মের ও অপরাধের জন্য সর্বোচ্চ তিন বছরের জেল ও দুই লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।
খসড়া আইনে যেসব অপরাধের জন্য সর্বোচ্চ ১০ বছরের জেল এবং ১০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে, তার মধ্যে রয়েছে- লাইসেন্স ছাড়া ওষুধ উৎপাদন বা আমদানি; রেজিস্ট্রেশন ছাড়া ওষুধ উৎপাদন, আমদানি, রপ্তানি, বিপণন, মজুদ, বিক্রয় বা প্রদর্শন; ভেজাল ওষুধ উৎপাদন, বিক্রয়, মজুদ বা বাজারজাতকরণের পাশাপাশি সরকারের ওষুধ চুরি ও বিক্রি।
এছাড়া, বৈঠকে পেন্ডিং মামলাগুলি কমাতে বিদ্যমান আইনে একটি ছোটখাটো পরিবর্তন এনে ‘স্টেট একুইজিশন এন্ড টেন্যান্সি (সংশোধন) আইন, ২০২২’-এর খসড়াকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আইনে ট্রাইব্যুনালের বিধান রয়েছে। খসড়া আইন অনুযায়ী জেলা পর্যায়ে সহকারী জজ বা সিনিয়র সহকারী জজদের মামলা বিচারের ক্ষমতা দেওয়া যেতে পারে আর জেলা জজরা আনুষ্ঠানিক ট্রাইব্যুনাল গঠন না হওয়া পর্যন্ত আপিল কর্তৃপক্ষ হিসেবে কাজ করতে পারেন উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই সামান্য সংশোধনী আনা হয়েছে।
চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগ-সুবিধা কাজে লাগানোর পাশাপাশি স্থানীয় কাঁচামাল ও সম্পদের সুষম ব্যবহারের মাধ্যমে শিল্পায়নের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে মন্ত্রিসভা জাতীয় শিল্প নীতি, ২০২২-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে।
এছাড়া, বৈঠকে সৌদি আরব ও সার্বিয়ার সঙ্গে স্বাক্ষরিত দুটি চুক্তির অনুমোদনের প্রস্তাব অনুমোদন করা হয়। চুক্তিগুলো হলো- বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে শুল্ক সংক্রান্ত বিষয়ে সহযোগিতা ও পারস্পরিক সহায়তার চুক্তি এবং বাংলাদেশ ও সার্বিয়ার মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি নিয়ে চুক্তি।
সুত্র বাসস
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত