বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২০শে মে ২০২২ রাত ১১:১০
৫৪৯
মাদ্রাসাসহ সব শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষা খাতে মোট বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)।
শুক্রবার (২০ মে) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। পাশাপাশি বেসরকারি শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানের দাবিও জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি হারুন অর রশিদ। এ সময় মহাসচিব শান্তা ইসলাম, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, সুলতান আহমেদ, মেহেদী হাসান সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম শাজু।
লিখিত বক্তব্যে হারুন অর রশিদ বলেন, গত ২০২১-২২ অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষা খাতে বরাদ্দ ছিল ২৬ হাজার ৩১৪ কোটি টাকা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে বরাদ্দ ছিল ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা খাতে বরাদ্দ ছিল মাত্র ৯ হাজার ১৫৩ কোটি টাকা।
তিনি বলেন, যেখানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা ছিল সেখানে কারিগরি ও মাদ্রাসায় দুইটি বিভাগে বরাদ্দ ছিল মাত্র ৯ হাজার ১৫৩ কোটি টাকা। যে কারণে মাদ্রাসা শিক্ষায় তেমন কোনো উন্নতি করা হয়নি। তাই আসছে ২০২২-২৩ অর্থবছরের বাজেটে কারিগরি ও মাদ্রাসা ২টি বিভাগের বাজেট ১৫ হাজার কোটি টাকা এবং মাদ্রাসাসহ সব শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষা খাতে মোট বাজেটের ২০ শতাংশ বরাদ্দের প্রয়োজন।
সংবাদ সম্মেলনে তারা ৫ দফা দাবি তুলে ধরেন।
চরফ্যাশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দেশাত্মবোধক গানের আসর
আন্তর্জাতিক কৃষিপ্রযুক্তি মেলার পর্দা নামল, সক্রিয় অংশগ্রহণে জিজেইউএস
দৌলতখানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি
মনপুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
১৬ বছর ধরে ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ
লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় ৭ নভেম্বর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিশেষ আয়োজন
দৌলতখান বাজারকে দখল মুক্ত করতে প্রশাসনের অভিযান
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী
সার্বভৌমত্ব র্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত