বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৬ই মে ২০২২ সকাল ০৭:২৭
৪৭১
আগামী বছরের জুনের মধ্যে পদ্মা সেতু দিয়ে ঢাকার সঙ্গে ফরিদপুরের ভাঙ্গা যুক্ত হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
রোববার (১৫ মে) পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করে মাওয়া রেলস্টেশনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
এ সময় রেলমন্ত্রী বলেন, ‘২০২৩ সালের মার্চের মধ্যে পদ্মা সেতু হয়ে ট্রেন ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত চলাচল করবে। মার্চের মধ্যে সম্ভব না হলে জুনের মধ্যে অবশ্যই তা সম্ভব হবে।
তিনি বলেন, পদ্মা সেতু সরকারের সবচেয়ে অগ্রাধিকার একটি প্রকল্প। আগামী জুনে সড়ক উদ্বোধনের সম্ভাবনা আছে। এরপর সেতু কর্তৃপক্ষ রেলের অংশ বুঝিয়ে দিলে আগামী জুলাই থেকে সেতুতে রেললাইন বসানোর কাজ শুরু হবে। পরবর্তী ছয় মাসের মধ্যে এ কাজ শেষ হবে।
তিনি বলেন, রেল প্রকল্পের মূল কাজ শুরু হয় ২০১৯ সালের প্রথম দিকে। এর মধ্যে করোনা পরিস্থিতির কারণে কাজে কিছুটা ধীরগতি আসে। যেভাবে কাজ করার কথা ছিল, সে হারে হয়নি। তবে এক দিনের জন্যও কাজ বন্ধ ছিল না।
তিনি আরো বলেন, বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার ব্রডগেজ রেললাইন নির্মাণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন ঘটবে। এপ্রিল পর্যন্ত পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি ৫৭ দশমিক ৫০ শতাংশ।
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত