বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২২ ভোর ০৫:০১
৫০৫
ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানত, ঋণ বা বিনিয়োগের নতুন সুদহার বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি বছরের ১ জুলাই থেকে নতুন সুদহার কার্যকর হবে।
সোমবার (১৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানত সংগ্রহ ও ঋণ, লিজ, বিনিয়োগের সুদ বা মুনাফার হার পর্যালোচনায় দেখা গেছে, কিছু কিছু প্রতিষ্ঠান বিদ্যমান বাজার হারের সঙ্গে সামঞ্জস্য না রেখে তুলনামূলক উচ্চ সুদ বা মুনাফার হারে আমানত সংগ্রহ করছে। ফলে, অযৌক্তিকভাবে প্রতিষ্ঠানগুলোর তহবিল ব্যয় বাড়ছে। এর প্রভাবে আর্থিক প্রতিষ্ঠানগুলো উচ্চ মুনাফা বা সুদে গ্রাহকদের ঋণ সুবিধা দিচ্ছে। গ্রহীতার ঋণ পরিশোধের সক্ষমতা কমে যাচ্ছে, খেলাপি ঋণের পরিমাণ ও হার বাড়ছে এবং উৎপাদনসহ সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে।
এমন অবস্থায় আমানত সংগ্রহ ও ঋণ, লিজ, বিনিয়োগের সুদ বা মুনাফার হার যৌক্তিকীকরণের মাধ্যমে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠানের আমানতের ওপর সুদ ও মুনাফার হার সর্বোচ্চ ৭ শতাংশ এবং সব ধরনের ঋণ/লিজ বিনিয়োগের ওপর সুদ/মুনাফার কার্যকরী হার সর্বোচ্চ ১১ শতাংশ নির্ধারণ করা হলো। এ নির্দেশনা ১ জুলাই, ২০২২ তারিখ থেকে কার্যকর হবে।
নির্দেশনা কার্যকর হওয়ার পর নতুনভাবে নেওয়া আমানত এবং বিদ্যমান ও নতুনভাবে মঞ্জুর করা সব ঋণ, লিজ, বিনিয়োগের সুদ বা মুনাফার হার এ নির্দেশনার সর্বোচ্চ সুদ বা মুনাফার হারের বেশি হবে না।
তবে, এ নির্দেশনা কার্যকর হওয়ার আগে নেওয়া আমানতের ক্ষেত্রে পূর্ব ঘোষিত সুদ বা মুনাফার হার ওই আমানতের বর্তমান মেয়াদপূর্তির পর এ নির্দেশনা অনুযায়ী নির্ধারিত হবে।
আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮ (ক)(ঘ)ও (ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।
এর আগে ২০২০ সালের এপ্রিল থেকে ক্রেডিট কার্ড ছাড়া ব্যাংকের সব ধরনের ঋণের সুদহার ৯ শতাংশে বেঁধে দেয় কেন্দ্রীয় ব্যাংক। ফলে, নতুন ও পুরনো সব ধরনের ঋণের সুদের হার হয় ৯ শতাংশ।
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ভোলায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ভোলায় ইসলামী ব্যাংক রক্ষার দাবিতে সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ
ফিশিংবোটের ইঞ্জিন বিকল হয়ে ৫দিন ধরে সাগরে ভাসছে ১৮জেলে উদ্ধারে আসেনি কেউ
নজরুল বর্ষের প্রতিযোগিতায় ছয়টি প্রথম পুরস্কারসহ কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসার সেরা সাফল্য
লালমোহনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা
মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী
মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ: আলোচনায় শিশুদের ভবিষ্যৎ ও প্রযুক্তি
বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী : মাহদী আমিন
সিএনজিচালিত গণপরিবহনের ভাড়া বাড়ালে ব্যবস্থা: সড়কমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত